সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home Uncategorized

সমুদ্রে এক জেলের জালে ধরা পড়লো ৯৬ মন ইলিশ,  ৪০ লাখ টাকায় বিক্রি

প্রকাশক by প্রকাশক
August 15, 2023
in Uncategorized
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
সমুদ্রে এক জেলের জালে ধরা পড়লো ৯৬ মন ইলিশ,  ৪০ লাখ টাকায় বিক্রি
 
 নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর মহিপুরে মিজান মাঝি (৪৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ৯৬ মন রুপালি ইলিশ। সোমবার দুপুরে এসব মাছ মৎস্য বন্দর মহিপুরের ফয়সাল ফিস নামক মৎস্য আড়দে নিয়ে আসা হয়। পরে এসব মাছ খোলা ডাকের মাধ্যমে ৩৯ লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়।
 
৬৫ দিনের অবরোধ শেষে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছিল না। বৈরী আবহাওয়ার কারনে সমুদ্রে যেতে পারছিলো না জেলেরা। আবহাওয়া অনুকুুলে আসলে সমুদ্রে ছুটে যায় মাছ শিকারের উদ্দেশ্য। অন্যান্য ট্রলারের মত তেমন একটা ইলিশ ধরা না পরায় হতাশ হয়ে ৫ দিন পর উপকুলের কাছাকাছি সমুদ্রে জাল ফেলতেই মিজান মাঝির জালে ঝাঁকে ঝাকে ইলিশ ধরা পরে। এসব তথ্য নিশ্চিত করেছেন মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতি। 
 
এফবি ভাই ভাই ট্রলারের মালিক ও মিজান মাঝি জানান, ট্রলার নিয়ে গত ৫ দিন আগে নোয়াখালীর সামরাজ থেকে গভীর সাগরের উদ্দেশ্যে ছেড়ে যায়। কয়েকদিন সাগরে জাল ফেলার পরও তাদের জালে ইলিশ সহ অন্যান্য মাছ মিলছিল না। গতকাল রবিবার পায়রা বন্দরের শেষ বয়ার কাছাকাছি সমুদ্রে  জাল ফেলার পর এক খ্যাওয়ে (একটানে) ধরা পড়ে ৯৬ মন ইলিশ। একবারে এতো ইলিশ পাওয়ায় তারা খুশিতে আত্মহারা হয়ে পরেন।
 
মিজান মাঝি আরো জানান, এফবি ভাই ভাই ট্রলারের মালিক তিনি নিজেই। ৬৫ দিনের নিষেধাজ্ঞার পর দেনায় জর্জরিত হয়ে পড়েছিলেন। মাছ বিক্রির টাকায় পূর্বের ধার দেনা শোধ করবেন বলে জানান তিনি।
 
মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাবেক সভাপতি ফজলু গাজী জানান, নোয়াখালীর মিজান মাঝির জালে এ মৌসুমের সবচেয়ে বেশি মাছ ধরা পড়েছে। তবে অন্যান্য জেলের জালে তেমন বেশি মাছ ধরা পড়ছেনা। অনেক জেলের সাগরে যাওয়া আসার বাজার খরচও হয়না।
 
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বর্তমানে ইলিশের মৌসুম চলছে। শুধু মিজান মাঝিই নয়, আমরা আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে সকল জেলের জালেই ধরা পড়বে কাংখিত ইলিশ।
 
Previous Post

বাঁশখালীতে বাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আহত ১

Next Post

যুক্তরাস্ট আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবার জাতীয় শোক দিবস পালন  করেছে

প্রকাশক

প্রকাশক

Next Post
যুক্তরাস্ট আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবার জাতীয় শোক দিবস পালন  করেছে

যুক্তরাস্ট আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবার জাতীয় শোক দিবস পালন  করেছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ করলো বাঘাইহাট জোন
    সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের [আরও বিস্তারিত পড়ুন]
  • ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন
    ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ
    ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে—মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
    পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড
    কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আরো ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ‘ক্রীড়া কার্ড’
    আরো ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ‘ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ