সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home খেলাধুলা

স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষ্যে কালীগঞ্জে সংবাদ সম্মেলন

প্রকাশক by প্রকাশক
November 15, 2022
in খেলাধুলা, ফিচার
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার:

মাদককে না বলি, ফুটবলকে আঁকড়ে ধরি” শ্লোগানকে সামনে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে মরহুম সিরাজুল ইসলাম মন্ডল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২২ শুরু হচ্ছে।

টুর্ণামেন্ট উপলক্ষ্যে সোমবার বিকাল সাড়ে ৩টায় কালীগঞ্জ পৌরসভাধীন চাপালী যুব সংঘের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, চাপালী যুব সংঘের সভাপতি ও প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান। লিখিত বক্তব্যে জানানো হয়, ১৫ নভেম্বর-২২ থেকে চাপালী মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হবে। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করবেন কোটচাঁদপুর খেলোয়ার কল্যাণ সমিতি ও যশোর স্বাধীনতা স্পোর্টিং ক্লাব। উদ্বোধন করবেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। আগামি ৩০ নভেম্বর একই মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আজাদ রহমান আরো উল্লেখ করেন, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত চাপালী যুব সংঘ ও ২০০০ সালে প্রতিষ্ঠিত চাপালী পাবলিক লাইব্রেরী নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। সামাজিক অবক্ষয়রোধে প্রতিবছর সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্রী মেডিকেল ক্যাম্প, ধর্মসভা ও খেলাধুলার আয়োজন করে থাকে এ দু’টি সামাজিক সংগঠন। তারই ধারাবাহিকতায় এ বছর চাপালী গ্রামের সন্তান, গ্রাম তথা এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনকারী এবং চাপালী যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সিরাজুল ইসলাম মন্ডলের স্মৃতিতে এই ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ এসএম সামছুল আলম, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দীন ও চাপালী যুব সংঘের সাধারন সম্পাদক প্রভাষক আব্দুর রহিম সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা। সংবাদ সম্মেলন শেষে টুর্ণমেন্টের ট্রফি উন্মোচন করা হয়।

Previous Post

কালীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করলেন ইউএনও

Next Post

শৈলকুপায় দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

প্রকাশক

প্রকাশক

Next Post
শৈলকুপায় দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

শৈলকুপায় দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুল– ভূমিমন্ত্রী
    বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী [আরও বিস্তারিত পড়ুন]
  • লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি
    লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ
    কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর [আরও বিস্তারিত পড়ুন]
  • মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী মন্তব্য করল বা কে কী করল, সেটি নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই–সমাজকল্যাণ মন্ত্রী
    মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী [আরও বিস্তারিত পড়ুন]
  • থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
    থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ [আরও বিস্তারিত পড়ুন]
  • টাঙ্গাইল ডিসি লেককে মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    টাঙ্গাইল ডিসি লেককে মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী
    বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ