সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

২১দফা দাবি নিয়ে মহাসড়ক অবরোধ (চার ঘণ্টা অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক)  -সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

প্রকাশক by প্রকাশক
August 31, 2024
in সারাবাংলা
0
২১দফা দাবি নিয়ে মহাসড়ক অবরোধ (চার ঘণ্টা অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক)  -সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter
২১দফা দাবি নিয়ে মহাসড়ক অবরোধ
(চার ঘণ্টা অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক) 
-সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত
 
মোঃ হারুন অর রশীদ,গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত দেশের সর্ববৃহৎ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর কর্মচারীরা তাদের২১দফা দাবি আদায়ের জন্য আজ সকালে রাস্তার নামেন।এ সময় তারা  স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর প্রধান ফটকে তালা দিয়ে কালিয়াকৈরের বোর্ড ঘর এলাকায়  মহাসড়কে অবস্থান নেয়।প্রতিষ্ঠানটির সম্মুখে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা কোন যানবাহন ঢাকার দিকে যেতে পারেনি।
 
মহাসড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়,ভোগান্তিতে পড়েন হাজার হাজার ঢাকা গামী ও ঢাকা থেকে উত্তরবঙ্গ গামী যাত্রী। সংবাদ পেয়ে গাজীপুর থেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন জাইয়ানের নেতৃত্বে একদল সেনাবাহিনী ও কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম সহ কালিয়াকৈর থানা পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছান এবং বিক্ষুব্ধ কর্মচারীদের সাথে কথা বলে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কারখানার ভিতরে প্রবেশ করেন।
 
দীর্ঘ সময় কোম্পানির কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করার পর কারখানার শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন।বেলা সাড়ে দশটার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী রুটে যান চলাচল স্বাভাবিক হয়।বিক্ষুব্ধ কর্মচারীরা মহাসড়ক ছেড়ে দিলেও তারা সবাই কারখানার প্রধান ফটকের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এক পর্যায়ে সেনা ক্যাপ্টেন জাইয়ান হ্যান্ড মাইকে আন্দোলনরত কর্মচারীদের এই বলে আশ্বস্ত করেন যে,”আমি ক্যাপ্টেন জাইয়ান- গাজীপুর থেকে এসেছি আপনাদের প্রতিনিধি এবং কোম্পানির কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা চলছে ,একটি যৌক্তিক সমাধানের রাস্তা খোঁজা হচ্ছে,খুব শীঘ্রই একটি যৌক্তিক সমাধানে পৌঁছতে পারব। আপনারা বিশৃঙ্খলা করবেন না শান্ত থাকুন”
 
এ সময় আন্দোলনকারীদের পক্ষ থেকে চিৎকার করে বলা হয়-অন্তরালে কোন আলাপ আলোচনা মেনে নেয়া হবে না, এমডি  স্যারকে আমাদের সামনে এসে দাবি মেনে নেওয়ার ঘোষণা দিতে হবে।
 
 
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মচারীর “স্বদেশ  প্রতিদিন”কে বলেন,এই প্রতিষ্ঠানে চাকরি নেয়ার পর অনেকেরই ৫-১০ বৎসর চাকরির বয়স হলেও আমাদেরকে স্থায়ী করণ করা হচ্ছে না।”
 
ডেইলি বেসিক”হিসেবে আমাদের কাজ করতে হচ্ছে।পরিবারের কোন অসুবিধা বা শারীরিক কোন অসুখ-বিসুখে একদিন কাজে আসতে না পারলে এক হাজার টাকা হাজিরা বোনাস কেটে নেয়।যারা স্থায়ী হিসেবে কাজ করছেন তাদেরকে কোম্পানির তরফ থেকে খাবারের ব্যবস্থা করলেও আমরা যারা অস্থায়ী রয়েছি তাদের কোন খাবারের ব্যবস্থা করা হয় না।
 
এছাড়া কর্মচারীরা আরো অভিযোগ করে বলেন,এই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অধস্তন কর্মচারীদের উপর বৈষম্যমূলক আচরণ করেন।এইসব দাবি সহ২১টি দাবি নিয়ে তারা আন্দোলন করছেন। 
 
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলন কারীদের পক্ষে কয়েকজন সমন্বয়কারী  মুঠো ফোনে জানান,কোম্পানি কর্তৃপক্ষের সাথে ফলপ্রসু আলোচনা হয়েছে,অধিকাংশ দাবী মেনে নিচ্ছেন, চূড়ান্ত ঘোষণা শোনার জন্য বিকেল তিনটা নাগাদ ওই কারখানার কর্মচারীরা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান করছেন।
 
Previous Post

কাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

Next Post

স্থানীয় নেতাদের হুশিয়ারী… সালিশ বানিজ্য করলে কঠোর ব্যবস্থা:  — এবিএম মোশাররফ হোসেন

প্রকাশক

প্রকাশক

Next Post
স্থানীয় নেতাদের হুশিয়ারী… সালিশ বানিজ্য করলে কঠোর ব্যবস্থা:  — এবিএম মোশাররফ হোসেন

স্থানীয় নেতাদের হুশিয়ারী... সালিশ বানিজ্য করলে কঠোর ব্যবস্থা:  -- এবিএম মোশাররফ হোসেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন:
    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) [আরও বিস্তারিত পড়ুন]
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে প্রতারক চক্রের ভূয়া নিয়োগপত্র জারি
    জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
    স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
  • আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য উপাসনালয়ের সেবকদের চলতি অর্থবছরের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: বাণিজ্য মন্ত্রী
    সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ