সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

রাঙামাটিতে সাবেক ছাত্রলীগ নেতার এক বছরের জেল

প্রকাশক by প্রকাশক
August 23, 2023
in ক্রাইম, দেশ, ফিচার, সারাবাংলা
0
রাঙামাটিতে সাবেক ছাত্রলীগ নেতার এক বছরের জেল
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
রাঙামাটিতে সাবেক ছাত্রলীগ নেতার এক বছরের জেল
 
রাঙ্গামাটি প্রতিনিধি:
টেন্ডার কার্যক্রমের সময় ঠিকাদারের ছেলেকে মারধর এবং নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় রাঙামাটির কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুর উদ্দিন সুমনকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
 
বুধবার (২৩ আগস্ট) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাহাব উদ্দিনের আদালত এ রায় দেন।এ ঘটনায় জহির নামে আরও এক আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 
 
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিউল আলম মিয়া এ তথ্য জানিয়েছেন।আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার সময় মামলার বাদী মো. আব্দুল মালেক ফকির ও আসামি নুর উদ্দিন সুমন আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি জহির আদালতে উপস্থিত ছিলেন না। রায় ঘোষণার পরপরই সুমনকে কারাগারে পাঠানো হয়। 
 
মামলার এজাহারে উল্লেখ রয়েছে, ২০২০ সালে ১৬ নভেম্বর ঠিকাদার আব্দুল মালেক ফকিরের ছেলে ওয়াসিম উদ্দিন মামুন কাপ্তাই পিডিবি জেটি ঘাটে টেন্ডার ড্রপ করেন। টেন্ডার ড্রপকে কেন্দ্র করে পরের দিন ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টায় সুমন ও জহির দলবল নিয়ে একটি ধর্মীয় মাহফিলে থাকা ওয়াসিমকে মারধর করেন এবং ছুরিকাঘাত করেন। 
 
পরে তার পকেটে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেন তারা। ঘটনার পরের দিন ১৮ নভেম্বর কাপ্তাই থানায় দণ্ড বিধি পেনাল কোড ১৮৬০ সনের ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/১১৪/৩৭৯/৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার এ রায় দেন আদালত।
Previous Post

গুজব ছড়িয়ে কেউ আনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না:জেলা প্রশাসক নুর কুতুবুল আলম

Next Post

বাঘায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ

প্রকাশক

প্রকাশক

Next Post
বাঘায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ

বাঘায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি
    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
  • শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল
    শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
    প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ