সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

ভোলায় মাসব্যপী শিশুমেলা শুরু, আনন্দ- উৎসবে মেতেছে শিশুরা

প্রকাশক by প্রকাশক
November 26, 2023
in জাতীয়
0
ভোলায় মাসব্যপী শিশুমেলা শুরু, আনন্দ- উৎসবে মেতেছে  শিশুরা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ভোলায় মাসব্যপী শিশুমেলা শুরু, আনন্দ- উৎসবে মেতেছে শিশুরা
 
সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ

দীর্ঘদিন পর ভোলায় শুরু হয়েছে শিশুমেলা ও শিল্পপণ্য প্রদর্শনী। মাসব্যাপী শিশুদের জন্য এমন আয়োজন করায় বিনোদনের সুযোগ পাবেন কোমলমতী শিশুরা। এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা। নান্দনিক স্থাপনা, মনোরম পরিবেশ আর শিল্পপণ্য প্রদর্শনী মুগ্ধ করছে দর্শনার্থীদের।

 

 

শিশুদের রাইডস, আর বিনোদনের ব্যবস্থা থাকায় মেতে উঠছেন তারা। মেলা ঘুরে জানা গেছে, আধুনিকতার ছোয়া আর যান্ত্রিক জীবনে একটু প্রশান্তি পেতে দরকার বিনোদনের। কিন্তু সেই বিনোদনের পর্যপ্ত সুবিধা না থাকায় শিশুরা অনেকটা ঘরবন্দি দিন কাটাচ্ছিলেন।

 

 

বিনোদন বঞ্চিত সেই সব শিশুদের বিনোদন দিতে ভোলা শহরের চরনোয়াবাদ সার্কিট হাউজ সংলগ্ন জেলা পরিষদ ড্রিমল্যান্ড শিশু পার্কে আয়োজন করা হয়েছে প্রথমবারের মত শিশুমেলার। মেলায় থাকছে শিল্পপন্য প্রদর্শনের জন্য ৪০ টি স্টল। এছাড়াও শিশুদের নাগর দোলা, স্লিপার ও ওয়াটার বোর্ডসহ অন্তত ১০টি রাইডস।

 

একদিকে বিনোদন আর অন্যদিকে কেনাকাটায় সুবিধা থাকায় ঢল নেমেছে দর্শনার্থীদের। আর তাই বেশ খুশি দর্শনার্থীরা। মেলায় ঘুরতে আসা নাজনিন আক্তার, লিজা ও শিমা আক্তার বলেন, অনেকদিন পর মেলার আয়োজন করা হয়েছে, এতে আমরা বেশ খুশি। ছোট ছোট ছেলে মেয়ে ও শিশু কিশোররা আনন্দে মেতে উঠেছেন।

 

 

সাংস্কৃতিক কর্মী আবিদুল আলম ও তালহা তালুকদার বাধন বলেন, প্রতি বছর যদি এ ধরনের মেলার আয়োজন করা হয়, তাহলে শিশুরা বিনোদনের সুযোগ পাবে এবং তাদের মানুষিক বিকাশ ঘটবে। এদিকে মেলার শুরুরদিন থেকে দেখা গেছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ঢল। অভিভাবকদের সাথে ঘুরতে এসে খুশি কোমলমতি শিশুরাও। তারা মেতে উঠেছেন আনন্দ-উৎসবে। স্টলগুলোতে বাহারি পন্য কিরছেন ক্রেতারা।

 

 

শুধুমাত্র শিশুদের মাঝে বিনোদন ছড়িয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান মেলার আয়োজক ভোলা শিশুমেলার ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজিম উদ্দিন। তিনি বলেন, স্কুলের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদ বলেন, মেলায় আগত দর্শনার্থীদের জন্য পর্যপ্ত নিরাপত্তা জোরদার করপ হয়েছে।

 

 

অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষনিক পোশাকধারি পুলিশের পাশাপাশি সাতা পোশাকের পুলিশ নিয়োজিত থাকবে।এদিকে মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস,

 

 

প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম প্রমুখ।উল্লেখ্য, ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।

 

Previous Post

সাপছড়িতে শত শত পূণ্যার্থীর অংশগ্রহণে শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

Next Post

বিজয়ের মাসে ‘বিজয় এক্সপ্রেস’ জামালপুরে

প্রকাশক

প্রকাশক

Next Post
বিজয়ের মাসে ‘বিজয় এক্সপ্রেস’ জামালপুরে

বিজয়ের মাসে 'বিজয় এক্সপ্রেস' জামালপুরে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ