সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

ভোলার যুব উদ্যেক্তা এ্যানি হ্যান্ডপেইন্ট করে স্বাবলম্বী

প্রকাশক by প্রকাশক
December 2, 2023
in জাতীয়, দেশ, ফিচার, ভোলা, শিক্ষা
0
ভোলার যুব উদ্যেক্তা এ্যানি হ্যান্ডপেইন্ট করে স্বাবলম্বী
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ভোলার যুব উদ্যেক্তা এ্যানি হ্যান্ডপেইন্ট করে স্বাবলম্বী
 
সাব্বির আলম বাবু , বিশেষ প্রতিনিধি ;
ভোলার যুব উদ্যেক্তা এ্যানি নিজ উদ্যেগে ইউটিউব দেখে হ্যান্ডপেইন্ট শিখে এখন স্বাবলম্বী। স্বামীর মৃত্যুর পর দিশেহারা হয়ে পড়েন প্রমিতা এ্যানি। ছোট বোন ও ভগ্নিপতির পরামর্শে বিকল্প আয়ের জন্য ইউটিউব দেখে শুরু করেন হ্যান্ডপেইন্টের কাজ। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
 
 
খুব অল্প সময়ের মধ্যে তার হাতের নিখুঁত ডিজাইনের শাড়ি, পাঞ্জাবি, টু-পিস, বেড শিট ও শিশুদের পোশাক জনপ্রিয় হয়ে ওঠে ক্রেতাদের কাছে। এ্যানির সফলতা দেখে ভোলার স্থানীয় নারীরাও ছুটে আসছেন তার কাছে কাজ শিখতে। জানা গেছে, ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভোটেরঘর গ্রামের প্রমিতা এ্যানি দুই সন্তানের মা। ২০২০ সালে স্বামী রবিন্দ্র মজুমদার পিন্টুর অকাল মৃত্যু হয়। এরপর মাসসিকভাবে ভেঙে পড়েন তিনি।
 
 
দিশেহারা হয়ে পড়েন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে। পরে ছোট বোন সঙ্গিতার বাড়িতে বেড়াতে যান। তখন বোন ও ভগ্নিপতির পরামর্শে ঘরে বসে বিকল্প আয়ের চিন্তা করেন। এরপর স্বামীর বাড়ি ফিরেই ইউটিউব দেখে ২০২১ সালের জুলাই মাসে শুরু করেন হ্যান্ডপেইন্টের কাজ। খুব অল্প সময়ে তার হাতের নিখুঁত কাজ ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
 
 
প্রমিতা এ্যানি জানান, তিনি বর্তমানে শাড়ি, পাঞ্জাবি, টু-পিস, ওয়াড পিস, বেড শিট ও শিশুদের পোশাকে হ্যান্ডপেইন্ট করে থাকেন। অনলাইন ও স্থানীয়ভাবে তিনি অর্ডার পেয়ে থাকেন। প্রতিমাসে প্রায় এক থেকে দেড় লাখ টাকার অর্ডার পান তিনি। এতে সব খরচ বাদে মাসে তার আয় প্রায় ২৫-৩০ হাজার টাকা।
 
 
আর এই আয় দিয়ে তার দুই সন্তানের লেখাপড়া, ব্যবসা বৃদ্ধি ও সংসারের খরচ চলে। তার ডিজাইন করা শাড়ি দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা, পাঞ্জাবি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা, ওয়ান পিস ও টু-পিস ৬০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা, বেডশিট ২ হাজার থেকে সাড়ে ৩ হাজার ও বাচ্চাদের পোশাক ৩০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হয়।
 
 
তিনি আরও জানান, তার স্বামীর অকাল মৃত্যুতে তিনি ভেঙে পড়েছিলেন। সব সময় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকতেন। পরে ছোট বোন ও ভগ্নিপতির পরামর্শে এবং ইউটিউব দেখে আজ তিনি সফল। তার মতে সব নারীরা যদি ঘরে বসে কিছু করার চিন্তা করে তাহলে তাদের ভাগ্য সহজেই পরিবর্তন হবে। প্রমিতা এ্যানির মেয়ে নন্দিনী প্রিয়া মজুমদার জানায়, সে অষ্টম শ্রেণিতে পড়াশুনা করছে। মায়ের কাছ থেকে কিছুটা হ্যান্ড পেইন্টের কাজ শিখে পড়াশুনার পাশাপাশি এখন মায়ের কাজে সহযোগিতা করে।
 
 
এদিকে প্রমিতা এ্যানির সফলতা দেখে বিভিন্ন এলাকা থেকে নারী ও শিক্ষার্থীরা ছুটে আসছেন তার কাছে হ্যান্ডপেইন্টের কাজ শিখতে। ভোলা পৌর ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারজানা হাসি ও সদরের বাপ্তা ইউনিয়নের ভোটের ঘর গ্রামের সোমা মজুমদার জানান, তারা এ্যানির কাছ থেকে কাজ শিখছেন। শেখা শেষ হলে তারাও ঘরে বসে এ কাজ করবেন। ভোলা সদরের ইলিশা বাসস্ট্যান্ড এলাকার ক্রেতা মিতু রানী দে জানান, তিনি লোকমুখে শুনে এ্যানির কাছে একটি শাড়ির অর্ডার দেন। সেটি পরার পর সবাই ডিজাইনের প্রশংসা করেন।
 
 
পরে তার আশপাশের নারীরাও এ্যানির কাছে অর্ডার দেন। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, প্রমিতা এ্যানি স্মার্ট নারী উদ্যোক্তা হিসেবে সরকারিভাবে পুরস্কৃত হয়েছেন। এ্যানির দেখাদেখি অন্যান্য নারীরাও উদ্যোক্তা হতে আগ্রহী হচ্ছেন। এছাড়াও সরকারিভাবে নারীদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কাজ করা হচ্ছে।
Previous Post

পণ্য সরবরাহকারীদের সম্মাননা দিল হুয়াওয়ে

Next Post

বাগেরহাট-৩ আসনে দলীয়, স্বতন্ত্র প্রার্থীসহ  ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশক

প্রকাশক

Next Post
বাগেরহাট-৩ আসনে দলীয়, স্বতন্ত্র প্রার্থীসহ  ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বাগেরহাট-৩ আসনে দলীয়, স্বতন্ত্র প্রার্থীসহ  ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ