সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

কাপ্তাইয়ে বিএসপিআই এর অধ্যক্ষ পদত্যাগ ও যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশক by প্রকাশক
August 22, 2024
in সারাবাংলা
0
কাপ্তাইয়ে বিএসপিআই এর অধ্যক্ষ পদত্যাগ ও যৌন হয়রানির অভিযোগে  অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
কাপ্তাইয়ে বিএসপিআই এর অধ্যক্ষ পদত্যাগ ও যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন
 
রিপন মারমা রাঙ্গামাটি:
 রাঙ্গামাটি কাপ্তাইয়ে অবস্থিত  বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সস্টিটিউটের
(বিএসপিআই) ৫২ ব্যাচের  এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে  প্রতিষ্ঠানটির সিভিল উড বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর এজাবুর আলম এবং ইনস্টিটিউট এর অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার এর  পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে  বিক্ষোভ সমাবেশ করেছে। গত মঙ্গলবার(২০ আগস্ট)  বিকেল হতে শুরু হওয়া এই বিক্ষোভ বুধবার পর্যন্ত  চলমান ছিল।
 
সংশ্লিষ্ট সূত্রের জানা যায়, সকাল সাড়ে  ১১ টা) পাওয়া পর্যন্ত ইনস্টিটিউটের শত শত শিক্ষার্থী ক্লাস রুমে ফেলে ক্যাম্পাসে বিক্ষোভে অংশ নেন। এসময় শিক্ষার্থীরা যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষক এবং অধ্যক্ষ এর ও  পদত্যাগ দাবি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত   অধ্যক্ষকে তাঁর অফিস হতে বের করে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছেন। 
 
ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার
মুঠোফোনে জানান, আজ বুধবার (২১ আগস্ট) সকালে কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক ( পিআইডব্লিউ) এ, ওয়াই, এম, জিয়াউদ্দীন  আল মামুন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে অভিযুক্ত শিক্ষক এজাবুর আলমকে বিএসপিআই হতে প্রত্যাহার করে কারিগরি শিক্ষা বোর্ডে সংযুক্তি করা হয়েছে। তিনি আরোও জানান, ছাত্ররা অভিযুক্ত শিক্ষক এজাবুর আলম সহ আমার পদত্যাগ চেয়েছেন। কিন্তু আমি তো কখনো অন্যায় কাজে ছিলাম না, বৈষম্য বিরোধী   ছাত্রদের আন্দোলনের বিপক্ষেও ছিলাম না। 
অবশেষে ছাত্রদের আন্দোলনের মুখে বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার দুপুর ১ টায় অধ্যক্ষ এর পদ হতে  পদত্যাগ করেছেন।
সাম্প্রতিক,২০২২ সালের   ২৭ আগস্ট ইনস্টিটিউট এর ৫২ ব্যাচের  এক  ভুক্তভোগী শিক্ষার্থী সিভিল উড বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর এজাবুর আলমের (৩৫) বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে    প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এর নিকট অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর একই বছরের  ৩০ আগস্ট  সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় । এ কমিটি ৭  কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দেন এবং ঐ ছাত্রীর সাথে কথা বলে অভিযুক্তের সত্যতা পান। 
পরবর্তীতে  যৌন হয়রানি অভিযোগে অভিযুক্ত  শিক্ষক মো.এজাবুরকে একই বছরের ৮ সেপ্টেম্বর  ভোলা পলিটেকনিক্যালে বদলী করা হলেও চলতি বছরের মে মাসে তিনি কাপ্তাই বিএসপিআই এ আবারও যোগদান করেন। 
 
অপরদিকে ২০২২ সালের ২৭ আগস্ট অধ্যক্ষের  বরাবর লিখিত অভিযোগে শিক্ষার্থী বলেন,ওই শিক্ষক গত দুই মাস ধরে তার ‘এজাবুর আলম’ আইডি থেকে আমার ম্যাসেঞ্জারে নানা রকম প্রলোভন যেমন: আমাকে পরীক্ষায় ভালো নম্বরের ব্যবস্থা করে দিবেন, পরীক্ষায় পাস করিয়ে দিবেন, হোস্টেলে রুমের ব্যবস্থা করে দিবেন বলে কুরুচিপূর্ণ ও অশালীন কথাবার্তা বলেন। আমাকে প্রতিনিয়ত বিরক্ত এবং ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমি তার এই কুপ্রস্তাবে রাজি না হলে প্রাতিষ্ঠানিকভাবে হেনস্তা করার জন্য রীতিমত হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন।
Previous Post

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ভাংচুরের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Next Post

কাপ্তাইয়ে ভারী বর্ষণ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ৪১ বিজিবি খাদ্য সামগ্রিক বিতরণ

প্রকাশক

প্রকাশক

Next Post
কাপ্তাইয়ে ভারী বর্ষণ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ৪১ বিজিবি খাদ্য সামগ্রিক বিতরণ

কাপ্তাইয়ে ভারী বর্ষণ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ৪১ বিজিবি খাদ্য সামগ্রিক বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড-মোঃ রফিকুল ইসলাম
    নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড-মোঃ রফিকুল ইসলাম গৌরনদী [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা..স্বাস্থ্যমন্ত্রী
    প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা [আরও বিস্তারিত পড়ুন]
  • সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী
    সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স [আরও বিস্তারিত পড়ুন]
  • মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার-
    মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ [আরও বিস্তারিত পড়ুন]
  • মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
    মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান [আরও বিস্তারিত পড়ুন]
  • সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী: স্থানীয় সরকার মন্ত্রী
    সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে [আরও বিস্তারিত পড়ুন]
  • আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
    আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ