সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home International

কচি কণ্ঠের আসর ইউএসএ-র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে প্রাক-পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রকাশক by প্রকাশক
November 15, 2024
in International, আন্তর্জাতিক, দেশ, ফিচার
0
কচি কণ্ঠের আসর ইউএসএ-র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও হুমায়ূন আহমেদের  জন্মবার্ষিকী উপলক্ষে প্রাক-পরিকল্পনা সভা অনুষ্ঠিত
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

কচি কণ্ঠের আসর ইউএসএ-র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও হুমায়ূন আহমেদেরজ ন্মবার্ষিকী উপলক্ষে প্রাক-পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সত্যকন্ঠ আন্তর্জাতিক :

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র – কচি কণ্ঠের আসর ইউএসএ সম্প্রতি তার আসন্ন ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রখ্যাত লেখক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য একটি প্রাক-পরিকল্পনা সভার আয়োজন করেছে। সভাটি অনুষ্ঠিত হয় ১৩ নভেম্বর, ২০২৪ তারিখে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের হিলসাইড জ্যামাইকার ১৭০ স্ট্রিটে অবস্থিত ধানরি রেস্টুরেন্টে। কচি কণ্ঠের আসর ইউএসএ-র সভাপতি হেমায়েত হোসেনের সভাপতিত্বে তিনি ছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এম.আই. হাসান ইকবাল, নির্বাহী পরিচালক, কচি কণ্ঠের আসর ইউএসএ, এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রাক্তন পরিচালক শাহিদা আরবী।

সভায় হেমায়েত হোসেন কচি কণ্ঠের আসরের উদ্দেশ্য এবং আসন্ন ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পরিকল্পনা তুলে ধরেন, যা ২৭ ডিসেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে অনুষ্ঠিত হবে। এম.আই. হাসান ইকবাল অতিথিদের আগামী বছরের যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে উদযাপিতব্য সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঘোষণা করা হয়, কচি কণ্ঠের আসর এই বছর “চিলড্রেন ভয়েস” নামে একটি নতুন ইউটিউব চ্যানেল চালু করবে, যেখানে বিভিন্ন দেশের শিশুদের অভিজ্ঞতা এবং মতামত তুলে ধরা হবে। এছাড়া ২০২৫ সালে বাংলাদেশে অনুষ্ঠিতব্য বিশ্ব শিশু সম্মেলনে শিশু অধিকার ও কল্যাণের উপর আলোচনা হবে, যেখানে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে শিশুদের অংশগ্রহণের সুযোগ থাকবে।

এছাড়াও, বাংলাদেশে সমাজের অবহেলিত শিশুদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়, যেখানে তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সাংস্কৃতিক কার্যক্রমের ব্যবস্থা থাকবে। কচি কণ্ঠের আসর আগামি বছরে পরিবেশ সচেতনতা, সাংস্কৃতিক বিনিময় এবং অটিজমে আক্রান্ত শিশুদের সহায়তায় কর্মসূচির মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে।

Previous Post

দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআই-কে ভূমিকা রাখতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Next Post

ফ্যাসিবাদের শিকড় অনেক দূর ছড়িয়ে আছে-আইন উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
ফ্যাসিবাদের শিকড় অনেক দূর ছড়িয়ে আছে-আইন উপদেষ্টা

ফ্যাসিবাদের শিকড় অনেক দূর ছড়িয়ে আছে-আইন উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর এজেন্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর [আরও বিস্তারিত পড়ুন]
  • আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুল– ভূমিমন্ত্রী
    বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী [আরও বিস্তারিত পড়ুন]
  • লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি
    লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ
    কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর [আরও বিস্তারিত পড়ুন]
  • মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী মন্তব্য করল বা কে কী করল, সেটি নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই–সমাজকল্যাণ মন্ত্রী
    মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী [আরও বিস্তারিত পড়ুন]
  • থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
    থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ