সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

দেশব্যাপী মোবাইল কোর্ট অভিযান: নিষিদ্ধ পলিথিন, অবৈধ ইটভাটা ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশক by প্রকাশক
October 12, 2025
in ফিচার
0
দেশব্যাপী মোবাইল কোর্ট অভিযান: নিষিদ্ধ পলিথিন, অবৈধ ইটভাটা ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশব্যাপী মোবাইল কোর্ট অভিযান: নিষিদ্ধ পলিথিন, অবৈধ ইটভাটা ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

চিফ রিপোর্টার:ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫:
পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে আজ (রবিবার) দেশের বিভিন্ন জেলায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

নাটোর জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বগুড়া হতে রাজশাহীগামী জেরিন পরিবহনের একটি বাস থেকে আনুমানিক ২০০ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় মোবাইল কোর্টে ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। নাটোর সদর থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক অবৈধ ইটভাটা বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেন। চণ্ডিহারা এলাকায় অবস্থিত মেসার্স এলাহী বক্স ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ অনুযায়ী ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ইটভাটা মালিককে পরিবেশবান্ধব ব্লক ইট বা FAL-G ইট উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়।

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন এর নেতৃত্বে দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালিত হয়।প্রথম অভিযানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনের অবৈধ হাইড্রোলিক হর্ন বিরোধী অভিযানে ৪টি হর্ন জব্দ ও ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দ্বিতীয় অভিযানে আমিরাবাদ স্কুল রোড এলাকায় আবদুল কাদেরের পলিথিন গোডাউন থেকে ৬১০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং মালিক মোঃ আবদুল কাদেরকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এর পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।

নওগাঁ জেলায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ১৭ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ১টি মামলায় ১বহাজার টাকা জরিমানা আদায় করা হয়।

খুলনা জেলায় দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্রথমটিতে, পূজাখোলা-বয়রা এলাকায় ক্ষতিকর কালো ধোঁয়া নিঃসরণের দায়ে একটি যানবাহনকে ১হাজার টাকা জরিমানা করা হয়।
দ্বিতীয় অভিযানে “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প”-এর আওতায় ৯টি গাড়ি থেকে ১৯টি হাইড্রোলিক হর্ন জব্দ এবং ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। উভয় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে পলিথিন, অবৈধ ইটভাটা, কালো ধোঁয়া ও হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান সারাদেশে নিয়মিতভাবে চলবে।

 

Previous Post

নভেম্বরের তৃতীয় সপ্তাহে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫” উদ্‌যাপনের উদ্যোগ

Next Post

শিশুর সুরক্ষায় জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি একটি মাইলফলক উদ্যোগ –উপদেষ্টা শারমীন এস মুরশিদ

প্রকাশক

প্রকাশক

Next Post
শিশুর সুরক্ষায় জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি একটি মাইলফলক উদ্যোগ –উপদেষ্টা শারমীন এস মুরশিদ

শিশুর সুরক্ষায় জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি একটি মাইলফলক উদ্যোগ --উপদেষ্টা শারমীন এস মুরশিদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: বাণিজ্যমন্ত্রী
    ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: [আরও বিস্তারিত পড়ুন]
  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ