সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

বাঙ্গরাকে আলাদা উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ধর্মমন্ত্রীর

প্রকাশক by প্রকাশক
November 28, 2026
in ফিচার
0
বাঙ্গরাকে আলাদা উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ধর্মমন্ত্রীর
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বাঙ্গরাকে আলাদা উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ধর্মমন্ত্রীর

চিফ রিপোর্টার:ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬:
কুমিল্লার বাঙ্গরাকে আলাদা উপজেলা হিসেবে প্রতিষ্ঠার ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। শনিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ‘মুরাদনগর সমিতি-ঢাকা’র প্রথম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাঙ্গরাকে আলাদা উপজেলা হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, এটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের ফল। তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার এ বছরের জুলাই মাসে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে।

ধর্মমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর ওপর আস্থা ও বিশ্বাস রেখে ধর্ম মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব অর্পণ করেছেন। তিনি যেন নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য উপস্থিত সবার কাছে দোয়া চান। প্রধানমন্ত্রী তারেক রহমানকে আল্লাহ তাআলা যেন সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন এবং সুস্থতা ও দীর্ঘ কর্মজীবন দান করেন, সেজন্য তিনি বিশেষভাবে দোয়া করার অনুরোধ জানান।

ধর্মমন্ত্রী বলেন, “দল, মত নির্বিশেষে মুরাদনগরের উন্নয়নের জন্য চলুন আমরা একসাথে কাজ করি এবং এই সরকারকে সহযোগিতা করি”। জনগণের আমানত রক্ষা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সমিতির নামকরণ প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, তিনি এই সংগঠনকে কেবল ‘মুরাদনগর সমিতি’ হিসেবে নয়, বরং ‘বৃহত্তর মুরাদনগর সমিতি’ হিসেবে দেখতে চান। তিনি বলেন, মুরাদনগর ও বাঙ্গরার মানুষ এক পরিবারের সদস্য, এই বোধ যেন সমিতির কাজে সবসময় থাকে”। মুরাদনগরের অনেক কৃতী সন্তান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন উল্লেখ করে তিনি এলাকার উন্নয়নে সরকারের সহযোগী হিসেবে এসব কর্মকর্তার সহযোগিতা আহ্বান জানান।

সমিতির সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, বিনামূল্যে চক্ষু শিবির আয়োজনের মাধ্যমে শত শত দরিদ্র মানুষের চোখ পরীক্ষা, ওষুধ, চশমা ও ছানি অপারেশনের সুবিধা প্রদান এবং মেধা তালিকায় স্থান পাওয়া ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করার উদ্যোগ নতুন প্রজন্মকে আলোর পথে এগিয়ে নেবে। এছাড়া করোনাকালীন দুর্যোগ ও প্রাকৃতিক বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সমিতির সদস্যদের ধন্যবাদ জানান এবং নিজের অসুস্থতার সময় কাকরাইলের ভবনে দোয়ার আয়োজন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মুরাদনগরের স্কুল-কলেজ, রাস্তাঘাট, সেতু নির্মাণ ও সংস্কার এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে ধর্মমন্ত্রী জানান, যেকোনো গঠনমূলক উন্নয়ন ও কল্যাণমূলক কাজে তাঁর সর্বাত্মক সহযোগিতা থাকবে।

মুরাদনগর সমিতি-ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএন্ডটি বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক আব্দুল খালেক ভূইঞা, পাওয়ার সেলের অবসরপ্রাপ্ত মহাপরিচালক ও জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমত উল্লাহ্, টোটাল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান কাজী জুন্নুন বসরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার নূরুল হক, ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও বিশিষ্ট সমাজসেবক সৈয়দ এ কে এম কায়েস ।

অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ জামাল উদ্দীন আহম্মদসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রনেতৃবৃন্দ এবং ঢাকায় বসবাসরত মুরাদনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Previous Post

তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব

Next Post

শাপলা চত্বরের ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ধর্মমন্ত্রী

প্রকাশক

প্রকাশক

Next Post
শাপলা চত্বরের ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ধর্মমন্ত্রী

শাপলা চত্বরের ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ধর্মমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • শাপলা চত্বরের ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ধর্মমন্ত্রী
    শাপলা চত্বরের ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • বাঙ্গরাকে আলাদা উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ধর্মমন্ত্রীর
    বাঙ্গরাকে আলাদা উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক [আরও বিস্তারিত পড়ুন]
  • তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব
    তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র [আরও বিস্তারিত পড়ুন]
  • ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে:-কৃষিমন্ত্রী
    ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া [আরও বিস্তারিত পড়ুন]
  • হাতিরঝিলে ভোরের দৌড়ে গণমাধ্যমকর্মী ও শোবিজ তারকাদের অংশগ্রহনে মিডিয়া রান ২০২৬ অনুষ্ঠিত
    হাতিরঝিলে ভোরের দৌড়ে গণমাধ্যমকর্মী ও শোবিজ তারকাদের [আরও বিস্তারিত পড়ুন]
  • আহত বিজিবি সদস্যদের দেখতে পিলখানায় বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
    আহত বিজিবি সদস্যদের দেখতে পিলখানায় বিজিবি হাসপাতালে [আরও বিস্তারিত পড়ুন]
  • মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি
    মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ