সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

সারিয়াকান্দিতে মাত্র ৫ টাকার টিকিটে ঔষধ ও অপারেশন সুবিধা পাচ্ছে চরাঞ্চলের মানুষ

প্রকাশক by প্রকাশক
February 12, 2023
in ফিচার, সারাবাংলা
0
সারিয়াকান্দিতে মাত্র ৫ টাকার টিকিটে ঔষধ ও অপারেশন সুবিধা পাচ্ছে চরাঞ্চলের মানুষ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

জাফরুল সাদিক,বগুড়া  ঃ

বগুড়ার সারিয়াকান্দিতে গত ২০ বছর ধরে যমুনাপাড়ের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছে লাইফবয় ফ্রেন্ডশিপ ভাসমান হাসপাতাল। মাত্র ৫ টাকার টিকিটে রোগের ব্যবস্থাপত্র, ঔষধ এবং প্রয়োজনে অপারেশন সুবিধা পাচ্ছে পিছিয়ে পরা চরবাসী। এ ভাসমান হাসপাতালটি এখন অবস্থান করছে বগুড়া

সারিয়াকান্দির কর্ণিবাড়ি ইউনিয়নের দেবডাঙ্গা স্পারের সামনে যমুনা নদীর তীরে। গত ২০০২ সালে এটির যাত্রা শুরু হয়।সারাদেশে ২ টি হাসপাতাল এ ধরনের সেবা চালু রেখেছে চরবাসীদের জন্য। অন্যটি এখন কুড়িগ্রাম জেলায় অবস্থান করছে বলে জানিয়েছেন এর কর্তৃপক্ষ। এটি এখন বগুড়া, সিরাজগঞ্জ এবং জামালপুরের জেলার যমুনাচরে বসবাসরত সুবিধা বঞ্চিত

মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করে যাচ্ছে। ভাসমান এ হাসপাতালে গাইনী, দাঁত, সাধারণ এবং চক্ষু বিষয়ে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এখানে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ জন রোগি চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ গ্রহণ করছেন।প্রয়োজনে চোখ, গাইনী এবং অর্থোপেডিক্স বিষয়ে অপারেশন করা হচ্ছে বিনামূল্যে। এখানে চিকিৎসা নিতে হলে ভোরে ৫ টাকা দিয়ে একটি টিকিট করতে হবে।

যে টিকিটে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চিকিৎসাসেবা দিচ্ছেন ডাক্তাররা। এখানে সাধারণত চক্ষু চিকিৎসার উপরে বেশি জোড় দেয়া হয়। নদী পাড়ের খোলা জায়গায় টিনের বেড়া আর ছাউনি দিয়ে তৈরি অস্থায়ী ক্যাম্পে নারী ও পুরুষের থাকার পৃথক দুটি ঘর আছে। অস্ত্রোপচারের রোগিরা প্রয়োজন অনুযায়ী কয়েক দিন সেখানে থাকেন। এখানে বিনামূল্যে অসহায়দের খাবারের ব্যবস্থা করা হয়।

জাহাজে ঢুকতেই চোখে পরে রেজিস্ট্রেশন ও ফার্মেসি, গাইনোকোলজি বিভাগ, চক্ষু বিভাগ, প্যাথলজিক্যাল ল্যাব, ডিজিটাল এক্সরে বিভাগ, অস্ত্রোপচার কক্ষ এবং বিশ্রাম কক্ষ। নিচের ডেকে থাকেন চিকিৎসক ও কর্মিরা।জাহাজের পেছনেই প্রত্যন্ত চর থেকে রোগি আনতে দুটি নৌ অ্যাম্বুলেন্স ও দুটি ট্রলার রয়েছে। কথা হয় চিকিৎসা নিতে আসা উপজেলার ধাপ গ্রামের শহীদ মিয়ার স্ত্রী

আফরোজা বেগমের সাথে। তিনি দীর্ঘদিন ধরেই পীঠের হাড়ের ব্যাথায় ভুগছিলেন। টাকার অভাবে তিনি চিকিৎসা নিতে পারেননি। তাই এ হাসপাতালে তিনি এসেছিলেন বিনামূল্যে চিকিৎসা নিতে। তিনি বলেন, মাত্র ৫ টাকা দিয়ে ওষুধ নেকে নিছি, আবার সেই ওষুধ বিনা টাকাতেই পাছি। হামার খুবই এডা উপকার হলো।


হাসপাতালের এডমিনিস্ট্রেটর শাহ আলম জানান, এখানে বিনামূল্যে প্রজনন স্বাস্থ্য পরিচর্যা, মাতৃত্বজনিত সেবা, শিশুস্বাস্থ্য পরিচর্যা, দাঁতের চিকিৎসা, অস্ত্রোপচার, এক্সে, ইসিজিসহ সব ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয়। বিভিন্ন সময় অনেক দেশ থেকে আসেন বিশেষজ্ঞ চিকিৎসক।


হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার ডা: শাফিউল আজম জানান, চরাঞ্চলের খেটে খাওয়া মানুষের স্বাস্থ্যঝুঁকি সবচেয়ে বেশি। চিকিৎসাসেবা তাদের জন্য অত্যন্ত জরুরি। নদীপাড়ের মানুষ প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে বেঁচে থাকেন।  হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মিদের ত্যাগ এবং ইউনিলিভারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হাসপাতালটি হয়ে ওঠে দুঃসময়ের বন্ধু, মানুষের আস্থ

Previous Post

বেনাপোল সীমান্তে ৮টি স্বর্ণের বার উদ্ধার

Next Post

লৌহজং বেজগাঁও মালির অংক বাজারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
লৌহজং বেজগাঁও মালির অংক বাজারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

লৌহজং বেজগাঁও মালির অংক বাজারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বিএনপির সরকার জনগণের সরকার
    বিএনপির সরকার জনগণের সরকার । নির্বাচনী প্রতিশ্রুতির [আরও বিস্তারিত পড়ুন]
  • হজক্যাম্প হতে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার
    হজক্যাম্প হতে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, সাড়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধির নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধির [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি
    প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি
    প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে [আরও বিস্তারিত পড়ুন]
  • ফ্যামিলি কার্ড কেবল একটি সহায়তা কর্মসূচি নয় ; এটি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির একটি আধুনিক সনদ-সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
    ফ্যামিলি কার্ড কেবল একটি সহায়তা কর্মসূচি নয় ; এটি [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ