সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম নিয়ন্ত্রনে বাজার পরিদর্শন

প্রকাশক by প্রকাশক
March 28, 2023
in জাতীয়, দেশ, ফিচার, বাগেরহাট
0
রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম নিয়ন্ত্রনে বাজার পরিদর্শন
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম নিয়ন্ত্রনে বাজার পরিদর্শন

স্টাফ রিপোর্টার :

বাগেরহাটে রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম নিয়ন্ত্রণে বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে বাগেরহাট শহরের প্রধান মাছ, গোশত, সবজি, চাল ও ফলের বাজার পরিদর্শণ করেন। এসময় তিনি বিভিন্ন পন্যের ক্রয় ভাউচার ও বিক্রি মূল্য পরীক্ষা করেন। সেই সাথে খেজুর, তরমুজ, আঙ্গুর, লেবুসহ বিভিন্ন ফল ও নানা ধরণের মাছের ভাল-মন্দ যোগ্যতা যাচাই করেন।

পরে ৭২০ টাকা কেজি মূল্যে গরুর গোশত, ২২০ টাকায় বয়লার, ৩৩০ টাকা কেজিতে সোনালী মুরগি বিক্রির নির্দেশ দেন। এছাড়া বেগুন, কুমড়া, লাউ, করলা, পুইশাকসহ বিভিন্ন সবজি সর্বনিম্ন মূল্যে বিক্রির আহবান জানান ব্যবসায়ীদের।

এ সময়, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম, জেলা বাজার কর্মকর্তা সুজাত খান, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি লিয়াকত হোসেন লিটনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে জেলা প্রশাসকের বাজার পরিদর্শনের খবর পেয়ে বেশকিছু মুদিদোকানদার ও গোশতের ব্যবসায়ীরা দোকান ফেলে গা ঢাকা দেয়। ভবিষ্যতে এসব ব্যবসায়ীদের বিষয়ে খোজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

তিনি বলেন, রমজান আসলেই কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের জন্য নিত্য প্রয়াজনীয় পন্যের দাম বাড়িয়ে দেয়। যা এক ধরণের অপরাধ। অসাধু ব্যবসায়ীদের দৌরত্ব রোধ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতও পরিচালনা করা হয়।

বাজার পরিদর্শন করে যেসব পন্যের দামের সাথে অসঙ্গতি ছিল, সেসব ব্যবসায়ীদের সতর্ক এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Previous Post

শার্শায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ি ভাংচুর : থানায় অভিযোগ

Next Post

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপন আদায়, চার প্রতারক আটক

প্রকাশক

প্রকাশক

Next Post
ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপন আদায়, চার প্রতারক আটক

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপন আদায়, চার প্রতারক আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর এজেন্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর [আরও বিস্তারিত পড়ুন]
  • আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুল– ভূমিমন্ত্রী
    বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী [আরও বিস্তারিত পড়ুন]
  • লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি
    লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ
    কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর [আরও বিস্তারিত পড়ুন]
  • মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী মন্তব্য করল বা কে কী করল, সেটি নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই–সমাজকল্যাণ মন্ত্রী
    মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী [আরও বিস্তারিত পড়ুন]
  • থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
    থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ