সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপন আদায়, চার প্রতারক আটক

প্রকাশক by প্রকাশক
March 28, 2023
in জাতীয়, দেশ, ফিচার, বাগেরহাট
0
ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপন আদায়, চার প্রতারক আটক
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপন আদায়, চার প্রতারক আটক

স্টাফ রিপোর্টার :

বাগেরহাটের মোল্লাহাটে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়ের অভিযোগে নারীসহ চার প্রতারককে আটক করেছে পুলিশ। মোল্লাহাট উপজেলার কামারগ্রাম এলাকার গুনির খাল এলাকা থেকে প্রতারণার স্বীকার রাকিব ওরফে রাশেদকে উদ্ধার করে পুলিশ। পরে রাশেদের তথ্য অনুযায়ী চার প্রতারককে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার (২৭ মার্চ) মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে চার প্রতারককে আটক করে।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নাসির সিকদারের ছেলে কাদের সিকদার (২১), বশার বিশ্বাসের মেয়ে মাকসুদা আক্তার নিলা (২১) ও আকরাম সেখের ছেলে খালিদ সেখ (১৯)। এছাড়া ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছে আটকদের মধ্যে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল জেলার চরকানম গ্রামের আসলাম হাওলাদারের ছেলে রাকিব ওরফে রাশেদ (২৩) ঢাকার তেজগাঁও একটি কোম্পানিতে চাকুরী করা অবস্থায় ফেসবুকে মাকছুদা আক্তার নীলা (২১) এর সাথে পরিচয় হয়।

সেই পরিচয়ের সূত্রে ২৫ মার্চ বিকেলে রাকিব ওরফে রাশেদ ঢাকা থেকে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় আসেন। সেখানে পূর্ব থেকে অপেক্ষমান প্রতারক মাকছুদা আক্তার নীলা বেড়ানোর কথা বলে রাশেদকে একটি ইজি বাইকে তোলেন। কিছুদুর যাওয়ার পর ইজি বাইকে আরও ৪-৫জন যুবক ওঠেন। তখন মাকছুদা কৌশলে ইজি বাইক থেকে নেমে যায়।

একপর্যায়ে মোল্লাহাট উপজেলার কামারগ্রাম এলাকার গুনির খালের মাথায় ফাকা জায়গায় এনে রাশেদের মোবাইল ও ১৯ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। আসামীরা রাশেদের গলায় চাকু ধরিয়া মারপিট করিতে থাকে এবং এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মুক্তিপন দাবি করে।

পরে রাশেদকে উদ্ধারের জন্য তার পরিবারের লোকজন মোল্লাহাট থানায় আসে। পরে অভিযান চালিয়ে নিলাসহ চারজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন কুমার দাস বলেন, প্রতারণার স্বীকার রাশেদকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাশেদের তথ্য অনুযায়ী চার প্রতারককে আটক করে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

Previous Post

রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম নিয়ন্ত্রনে বাজার পরিদর্শন

Next Post

বগুড়ার সারিয়াকান্দিতে যুব উন্নয়ন অধিদপ্তরের জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
বগুড়ার সারিয়াকান্দিতে যুব উন্নয়ন অধিদপ্তরের জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বগুড়ার সারিয়াকান্দিতে যুব উন্নয়ন অধিদপ্তরের জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 
    বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী
    বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ