সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

মোংলা বন্দরের সক্ষমতা বেড়েছে

প্রকাশক by প্রকাশক
March 28, 2023
in ফিচার, সারাবাংলা
0
মোংলা বন্দরের সক্ষমতা বেড়েছে
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

মোংলা বন্দরের সক্ষমতা বেড়েছে

স্টাফ রিপোর্টা, সৈকত মন্ডল

মোংলা বন্দরে সবচেয়ে বেশি গভীরতা সম্পন্ন কন্টেইনারবাহী জাহাজ এম ভি মার্কস শিয়ামেন বন্দর জেটিতে ভিড়েছে। আগে যেসব জাহাজ বন্দরে এসেছে তার বেশিরভারই ছিল ৭ মিটার গভীরতা সম্পন্ন

 কন্টেইনার জাহাজ। জেটিতে প্রতিনিয়ত ড্রেজিং করার ফলে মোংলা বন্দর এ সাফল্য অর্জন করলো। পশুর চ্যানেলে ও জেটি ফ্রন্টে ড্রেজিংয়ের ফলে ৮ মিটার গভীরতার জাহাজ ভেড়ানো সম্ভব হয়েছে।

সোমবার (২৭ মার্চ) বিকাল ৫ টায় বন্দরের ০৬ নম্বর জেটিতে সিঙ্গাপুর পতাকাবাহী ‘এমভি মার্কস শিয়ামেন’ জাহাজটি নোঙর করে। জাহাজটিতে আমদানি পন্য ও খালিসহ মোট ১৭৯টি কন্টেইনার এসেছে এর মধ্যে

 আমদানী পন্য ছিল ১১০ টিতে ও বাকি ৬৯ টি খালি কন্টেইনার। এই জাহাজেই ২২১ কন্টেইনার নিয়ে জাহাজটি মোংলা বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দ্যেশে গমন করবে। রপ্তানিকৃত কন্টেইনারে রয়েছে ইপিজেড

 কার্গো, জুট, জুট গুডস, ফিস ফ্রোজেন, ট্রাভেল ব্যাগ, ভিআইপি লাগেজ, টাইলস, কটন ইয়ার্ণ ইত্যাদি। এর আগে, গত ১২ সেপ্টেম্বর, ২০২২ খ্রি. তারিখে পরীক্ষামূলক ভাবে প্রথমবারের মত কন্টেইনারবাহী জাহাজ এমসিসি টোকিও বন্দর জেটিতে আগমন করেছিল।

মোংলা বন্দর জেটিতে এমভি মার্কস শিয়ামের আগমনের মধ্যদিয়ে এ বন্দরের সক্ষমতা প্রকাশ পেলো। দীর্ঘদিন ধরে বন্দরে ড্রেজিংয়ের ফলে এ সফলতা এসেছে। এখন থেকে আট মিটার গভীরতার জাহাজ আসতে আর কোনও বাধা থাকবে না এবং ভবিষ্যতে

 আরও অধিক ড্রাফটের জাহাজ কীভাবে এখানে ভেড়ানো যায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের অধিকতর সক্ষমতা বৃদ্ধিতে কর্মযজ্ঞ চলমান যার ফলে বন্দরের উন্নয়ন এখন দৃশ্যমান হচ্ছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, এমভি মার্কস শিয়ামেন এর মাধ্যমে ৮ মি. গভীরতার কন্টেইনার জাহাজ আগমন মোংলা বন্দরের জন্য একটি নতুন অধ্যায় সূচীত হলো।

বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় মোংলা বন্দর এখন বিশ্বমানের বন্দরে রূপান্তরিত হয়েছে। বন্দরের সক্ষমতা বেড়েছে কয়েক গুন। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকার গার্মেন্টস পন্যসহ অন্যান্য সকল ব্যবসায়ীদের মোংলা বন্দর ব্যবহারের প্রতি আগ্রহ বেড়েছে। এর সুফল হিসাবে মোংলা বন্দর জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মোংলা বন্দর তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সার্বিক উন্নয়নের স্বার্থে সরকার পশুর চ্যানেলের ড্রেজিং কাজ চলমান রেখেছে ফলশ্রুতিতে মোংলা বন্দরে এখন থেকে আরোও অধিক গভীরতা সম্পন্ন জাহাজ অনায়াসে আসা-যাওয়া করতে পারবে।

Previous Post

ইউপি সদস্যর বিরুদ্ধে ঘুষ ও কুপ্রস্তাবের অভিযোগ বিধবার

Next Post

দুই দিন ধরে ইফতারে সিদ্ধ আলু খাচ্ছি

প্রকাশক

প্রকাশক

Next Post
দুই দিন ধরে ইফতারে সিদ্ধ আলু খাচ্ছি

দুই দিন ধরে ইফতারে সিদ্ধ আলু খাচ্ছি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ