সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

সাবেক প্রতিমন্ত্রী মাহবুবের অডিও ফাঁস

প্রকাশক by প্রকাশক
April 7, 2023
in ক্রাইম, দেশ, পটুয়াখালী, সারাবাংলা
0
সাবেক প্রতিমন্ত্রী মাহবুবের অডিও ফাঁস
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

সাবেক প্রতিমন্ত্রী মাহবুবের অডিও ফাঁস

নিজস্ব প্রতিবেদক,

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মাহবুবুর রহমান তালুকদারের ’আওয়ামীলীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নেতে হবে’ অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। অডিওটিতে ’রাতে ভোট অইয়া

 গেছে’ বলে তাঁর মন্তব্য নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অভ্যন্তরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বেফাঁস এ মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহনের দাবীতে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। এছাড়া বিষয়টি

 সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বল্প সময়ে ভাইরাল হওয়ায় দলের হাই কমান্ডের নজরে এসেছে বলে জানিয়েছে আওয়ামীলীগ সূত্র।সূত্র জানায়, উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগ কর্মী রুমান অধ্যক্ষ মো. মহিববুর রহমান এমপি’র একটি ছবি ফেসবুকে ’মানবতার ফেরীওয়ালা’ লিখে

 পোষ্ট করায় ৬ মার্চ, বৃহস্পতিবার বিকেলে তাকে মুঠো ফোনে হুমকী দেন সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুবুবর রহমান। এসময় তিঁনি বলেন ’৭০ বছরের মধ্যে ৬০ বছর কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সেক্রেটারী আমি আর আমার বাপে। তুই বেটা কি কছ, ছেমড়া।

আওয়ামীলীগ, ছাত্রলীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নেতে হবে। তোর রাজনীতি করাডা আমি দেহাইতেছি।’ ৪ মিনিট ৩৮ সেকেন্ডের ওই অডিওতে আরও শোনা যায় তিঁনি বলছেন, ’তোর এমপি মানবতার ফেরীওয়ালা কি করছে, আমারে বুঝাইয়া দে। কয় কিলোমিটার রাস্তা করছে? রাতে ভোট হইয়া গেছে, হেই এমপি তোর। আওয়ামীলীগ আমি আর আমার বাপে। অন্যরা রাজাকার।’

উপজেলা ছাত্রলীগের সম্পাদক মো. ফয়জুল ইসলাম আশিক তালুকদার বলেন, মাহবুবুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবীতে মূল দল ও সহযোগী সংগঠনের উদ্দোগে উপজেলার সর্বত্র মানববন্ধন চলছে। আজ শুক্রবার বিকেলে কলাপাড়া, মহিপুর ও ধূলাসারে মানববন্ধন করা হয়েছে।

দল ও সরকারের বিরুদ্ধে মন্তব্য করা মাহবুবের দলীয় শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে সকল ইউনিটের উদ্দোগে মানববন্ধন করা কবে।উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার বলেন, ’এটি অত্যন্ত দু:খজনক। তাঁর কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আওয়ামীলীগ,

যুবলীগ, ছাত্রলীগ করতে হবে, এটা সে বলতে পারে না। দলীয় এমপি ও সরকারের বিরুদ্ধে রাতে ভোট হইয়া গেছে বলে সে অপপ্রচার চালাচ্ছে। দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ কথা বলবো এবং তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য জেলা ও কেন্দ্রের কাছে সভা ডেকে সর্বসম্মতিক্রমে সুপারিশ করা হবে।

 

Previous Post

আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

Next Post

নড়াইলে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশক

প্রকাশক

Next Post
নড়াইলে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ