সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

প্রথমবারের মতো শাড়ি-পাঞ্জাবী পরে বাঙালীদের সাথে নববর্ষ উদযাপন করলো ইথিওপিয়ান দম্পতি

প্রকাশক by প্রকাশক
April 14, 2023
in জাতীয়, দেশ, ফিচার, যশোর, সারাবাংলা
0
প্রথমবারের মতো শাড়ি-পাঞ্জাবী পরে বাঙালীদের সাথে নববর্ষ উদযাপন করলো ইথিওপিয়ান দম্পতি
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রথমবারের মতো শাড়ি-পাঞ্জাবী পরে বাঙালীদের সাথে নববর্ষ উদযাপন করলো ইথিওপিয়ান দম্পতি

যশোর প্রতিনিধি :

‘জীবনে প্রথমবারের মতো আমি পাঞ্জাবী এবং আমার সহধর্মিণী শাড়ী পরে বাঙালীদের সাথে বাংলা নববর্ষ পালন করছি। বাঙালীরা নানা রং-বেরঙের পোশাক পরে বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছেন, যেটি আমাদের কাছে অসাধারণ লাগছে’ এভাবে নিজের আত্মতৃপ্তি ও আনন্দের কথা প্রকাশ করছিলেন ইউরোপের ইথিওপিয়া দেশের নাগরিক এরনেস্তাস (৩০) ও আমান্ডা (২৭)।

শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিন সকালে যশোর টাউন হল ময়দানে হঠাৎ দেখা মেলে এই বিদেশি দম্পতির। নিজেদের ফোন, ক্যামেরায় বাঙালীর সাজ, কারুকার্য এবং ঢাকের তালে তালে নৃত্য ধারণ করতে দেখা যায় তাদের। আবার অনেকে এ বিদেশী দম্পত্তির সাথে কুশলাদি বিনিময় করছেন, আবার অনেকে সেলফি তুলতে ব্যস্ত। তারা যশোর আইটি পার্ক হোটেলের অতিথি।

এরনেস্তাস ঢাকা পোস্টকে বলেন, বাঙালীরা অনেক আন্তরিক। বাঙালির ঐতিহ্য যেমন সুন্দর বাঙালীদের মানসিকতাও অনেক সুন্দর। আমি বাংলাদেশে বেড়াতে এসে প্রথম বারের মতো পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগদান করলাম। সবাই আমাকে এবং আমার স্ত্রীকে আপণ করে নিয়েছে।

এরনেস্তাসে’র সহধর্মিণী আমান্ডা বলেন, আমি পহেলা বৈশাখের অনুষ্ঠানে আসবো বলে বাঙালীদের মতো করে লাল-সাদা শাড়ি পরেছি। বাঙালীদের সাথে মিশতে পেরে আমার খুবই ভালো লাগছে। বাংলা নববর্ষ উদযাপন সত্যিই অনেক আনন্দের।

এর আগে শুক্রবার ভোর ৬টা থেকে যশোর টাউন হল ময়দানে সুরবিতান সঙ্গীত একাডেমির আয়োজনে নববর্ষের স্বাগত অনুষ্ঠান শুরু হয়। একই সাথে সকাল ৮টা থেকে যশোর পৌর উদ্যানে উদীচী শিল্প গোষ্ঠি যশোর জেলা শাখার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নাচ, গান, কবিতা পরিবেশন করেন শিশু ও শিল্পীরা। এরপর বেলা ১০টার দিকে টাউনহল ময়দান থেকে সকল সাংস্কৃতিক সংগঠনগুলো একত্রে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা বের করে।

মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দৌলা প্রমুখ।

Previous Post

রাজশাহী বাঘা উপজেলার চাঁদপুরে সরকার পরিবারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Next Post

রাজশাহীর বাঘায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন

প্রকাশক

প্রকাশক

Next Post
রাজশাহীর বাঘায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন

রাজশাহীর বাঘায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি:জ্যেষ্ঠ সাংবাদিক কর্মশালায় বক্তারা
    অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড
    নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট [আরও বিস্তারিত পড়ুন]
  • দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর
    দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ করলো বাঘাইহাট জোন
    সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের [আরও বিস্তারিত পড়ুন]
  • ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন
    ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ
    ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ