সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

ঈদ যতই ঘনিয়ে আসছে বাজারে সব শ্রেণি পেশার মানুষের ভিড় ততই বাড়ছে।

প্রকাশক by প্রকাশক
April 17, 2023
in দেশ, ফিচার
0
ঈদ যতই ঘনিয়ে আসছে বাজারে সব শ্রেণি পেশার মানুষের ভিড় ততই বাড়ছে।
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ঈদ যতই ঘনিয়ে আসছে বাজারে সব শ্রেণি পেশার মানুষের ভিড় ততই বাড়ছে

মাটি মামুন রংপুর

রংপুরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিভিন্ন মার্কেট ও মেগামলে কেনা বেচা।

উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ যার যার সাধ্যমতো নতুন পোশাক ও পাদুকা কেনাকাটা করছেন।

ফলে জমজমাটভাবে চলছে ঈদ বাজার। বড় বড় বিপণী বিতানের পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতে কেনাকাটায় মানুষের পদচারণায় মুখর।

ফুটপাতের দোকানগুলোতে সাধারণত রিকশাচালক,দিন মজুরসহ বিভিন্ন পেশার মানুষের ভিড়ই বেশি।শহরের সালেক মার্কেট, স্টেশন মার্কেট, জামাল মার্কেট, হনুমানতলা মার্কেটগুলোতে মধ্যবিত্ত আয়ের মানুষের সংখ্যাই বেশি।

জেলা পরিষদ সুপার মার্কেট, জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স, গোল্ডেন টাওয়ার বিপণী বিতান, রজনীগন্ধা, শাহ আমানত, কারুপণ্য, সিটি প্লাজা, মতি প্লাজাসহ বড় বড় বিপণী বিতানগুলোতে উচ্চ আয়ের মানুষ কাপড় কেনাকাটার জন্য ভিড় করছে।এছাড়া নগরীতে রয়েছে বড় বড় কয়েকটি মেগামল।

এসব মেগামলেও ক্রেতাদের প্রচুর ভিড় লক্ষ্য কারা গেছে। বিভিন্ন বিপণী বিতান ঘুরে দেখা গেছে শিশুদের পোশাকের চাহিদা সব চেয়ে বেশি।

নগরীতে যানজট ছিল স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি। শাড়ির মধ্যে জয়পুরি, কাঞ্জিবরণ, বেনারসি, হাফসিল্ক, জামদানি, খাদি, মাসরাইজ বেশি বিক্রি হচ্ছে।
এসব বিপণী বিতানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে ঈদ প্রত্যাশী মানুষ।যার যার সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক ক্রয় করছে।বড় বড় বিপণী বিতানগুলোতে বাছাই করা কাপড় শো-রুমে শোভা পাচ্ছে।

সামর্থ্যবানরা সব চেয়ে সুন্দর ডিজাইনের জামা-কাপড় ক্রয় করার চেষ্টা করছে তাদের প্রিয়জনের জন্য।এদিকে জুতা-স্যান্ডেলের দোকানগুলোতে ভিড় ছিল সমানতালে।

রংপির মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন জানান, করোনার কারণে কয়েক বছর ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত ব্যবসা করতে পারেনি।এবার ভালো ব্যবসা হবে বলে আশা করছেন তারা।

Previous Post

বীর মুক্তিযোদ্ধার সন্তান রাকিবের আনছার মাহমুদ এতিমখানা ও লিল্লাহ বোডিং এ ঈদ বস্ত্র বিতরণ

Next Post

নড়াইলে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার-৬

প্রকাশক

প্রকাশক

Next Post
নড়াইলে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার-৬

নড়াইলে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার-৬

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ করলো বাঘাইহাট জোন
    সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের [আরও বিস্তারিত পড়ুন]
  • ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন
    ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ
    ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে—মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
    পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড
    কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আরো ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ‘ক্রীড়া কার্ড’
    আরো ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ‘ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ