সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

নড়াইলের ভাঙ্গন কবলিত এলাকা সহ অসহায় মানুষের পাশে অ্যাডভোকেট ফারহানা রেজা পিউলী

প্রকাশক by প্রকাশক
April 20, 2023
in সারাবাংলা
0
নড়াইলের ভাঙ্গন কবলিত এলাকা সহ অসহায় মানুষের পাশে অ্যাডভোকেট ফারহানা রেজা পিউলী
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

নড়াইলের ভাঙ্গন কবলিত এলাকা সহ অসহায় মানুষের পাশে অ্যাডভোকেট ফারহানা রেজা পিউলী

খন্দকার সাইফুল নড়াইলঃ

নড়াইলের নদী ভাঙ্গন কবলিত এলাকাসহ বিভিন্ন এলাকার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার দিয়েছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি ও নড়াইল জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট ফারহানা রেজা পিউলী।এছাড়া

দুটি মাদ্রাসার অর্ধশত ছাত্রদের মাঝে ঈদের পোষাক এবং দুজন অসহায় মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে একটি ব্যাটারি চালিত ভ্যান ও একটি সেলাই মেশিন উপহার দিয়েছেন।

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সুযোগ্য কন্যা অ্যাডভোকেট ফারহানা রেজা পিউলী গত কয়েক দিন ধরে এসব ঈদ উপহার বিতরণ করেন।

লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের ভাঙ্গন কবলিত শিয়েরবর সহ পার্শ্ববর্তী এলাকা এবং নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের দুইশতাধিক সুবিধাবঞ্চিত, অসহায় দুঃস্থ্য মানুষের মাঝে

 ঈদ উপহার হিসেবে পোলাও এর চাল, চিনি, সেমাই, তেল, গুড়ো দুধ, আলু, মুরগী সহ অন্যান্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেন।

এছাড়া দুটি মাদ্রাসার প্রায় অর্ধশত এতিম ও ছাত্রদের মাঝে পায়জামা পাঞ্জাবীসহ ঈদ উপহার তুলে দেন।

এদিকে নড়াইল শহরের হতদরিদ্র যুবক আব্দুস সালামকে স্বাবলম্বী করে তুলতে একটি ব্যাটারি চালিত ভ্যান এবং একজন হতদরিদ্র নারীর পরিবারে আর্থিক স্বচ্চলতা ফিরিয়ে আনতে একটি সেলাই মেশিন উপহার দেন।

এসব কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ সামিউল ইসলাম শরফু, অ্যাডভোকেট ফারহানা রেজা পিউলীর জুনিয়র আইনজীবি সোহেল রানা, শেখ সাদি, নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক

 ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ তৌফিক হাসান সোহান, সাবেক অর্থ সম্পাদক সজীব হাসনাত, সমাজ সেবক মোঃ ছারেজান মোল্যা, বাকি মোল্যা, জাহাঙ্গীর মোল্যা সহ অনেকে।

অ্যাডভোকেট ফারহানা রেজা পিউলী বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সাথে ভাগ করে তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সামান্য ঈদ উপহার তুলে দিতে পেরে অত্যান্ত ভাল লাগছে। বিগত দিনেও সামর্থ

 অনুযায়ী বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে আসছি। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে চাই। পাশাপাশি আমাদের সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান কে আহ্বান জানাই যার যার সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে এগিয়ে আসার জন্য, যেন অন্তত বছরে দুটি ঈদ সহ অন্যান্য সময়ে এসব সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট কিছুটা লাঘব হয়।

Previous Post

কুয়াকাটায় জেলেদের মাঝে ঈদ উপহার দিলেন যুবলীগ নেতা মোরসালিন

Next Post

ফরিদপুরে ৩০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশক

প্রকাশক

Next Post
ফরিদপুরে ৩০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুরে ৩০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
  • পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
    পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত
    ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব [আরও বিস্তারিত পড়ুন]
  • যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ বিমানমন্ত্রীর
    যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
    খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এর সঙ্গে জাইকার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
    নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ