সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩ 

প্রকাশক by প্রকাশক
July 10, 2023
in ফিচার, সারাবাংলা
0
নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩ 
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter
নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩ 

সুমন পাল, নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আবদুল আলিম (৪৫) নামে এক চালক নিহত হয়েছে। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আবদুল আলিম হবিগঞ্জ সদর এলাকার বাসিন্দা। তিনি মাইক্রোবাসটির চালক ছিলেন। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার ভোরে হবিগঞ্জের বাসিন্দা ইমরান দুবাই থেকে দেশে আসেন। তাকে নিয়ে আসার জন্য মাইক্রোবাসে করে পরিবারের সদস্যরা ঢাকার হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে যায়। পরে তাকে নিয়ে হবিগঞ্জে আসার পথে মাইক্রোবাসটি ঢাকা – সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটা এলাকায় পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা গামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। পরে নরসিংদী পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে দূর্ঘটনার সংবাদ পেয়ে নরসিংদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ রায়হান এর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। এসময় মাইক্রোবাসের ভিতরে আটকা থাকা চালক আবদুল আলিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হলে তা নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু খায়ের বলেন, মাইক্রোবাসটিতে চালকসহ ৪ জন যাত্রী ছিলেন। চালক মারা গেলেও বাকিরা তেমন আঘাত পায়নি। আমরা মরদেহের ময়না তদন্ত শেষে তাদের কাছে হস্তান্তর করেছি। আর ঘাতক বাস চালক পালিয়ে গেলেও বাস আমাদের হেফাজতে রয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Previous Post

নড়াইলের অরুণিমা রিসোর্টে গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত

Next Post

পর্নোগ্রাফী মামলায় আগৈলঝাড়ায় আওয়ামীলীগ নেতা শাহাদাত কাজী গ্রেফতার

প্রকাশক

প্রকাশক

Next Post
পর্নোগ্রাফী মামলায় আগৈলঝাড়ায় আওয়ামীলীগ নেতা শাহাদাত কাজী গ্রেফতার

পর্নোগ্রাফী মামলায় আগৈলঝাড়ায় আওয়ামীলীগ নেতা শাহাদাত কাজী গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী
    সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স [আরও বিস্তারিত পড়ুন]
  • মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার-
    মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ [আরও বিস্তারিত পড়ুন]
  • মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
    মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান [আরও বিস্তারিত পড়ুন]
  • সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী: স্থানীয় সরকার মন্ত্রী
    সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে [আরও বিস্তারিত পড়ুন]
  • আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
    আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ [আরও বিস্তারিত পড়ুন]
  • চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী [আরও বিস্তারিত পড়ুন]
  • (no title) Post 42577
    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ