সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

গৃহকর্মী তামান্না হত্যার সুষ্ঠু বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

প্রকাশক by প্রকাশক
July 18, 2023
in ক্রাইম, দেশ, ফিচার, সারাবাংলা
0
গৃহকর্মী তামান্না হত্যার সুষ্ঠু বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

গৃহকর্মী তামান্না হত্যার সুষ্ঠু বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

সোহেল রানা রাজশাহী:

 রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে গৃহকর্মী নারী দলের আয়োজনে রাজধানী ঢাকার রূপনগরের গৃহকর্মী তামান্নার হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার ইউরোপিয়ান ইউনিয়নের সহ-অর্থায়নে অক্সফাম ইন বাংলাদেশ এবং এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট’র (এসিডি) সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়েছে।

উন্নয়ন কর্মী সুব্রত পালের সঞ্চালনায় এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র পক্ষ থেকে ঘটনার সারসংক্ষেপ তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মনিরুল ইসলাম পায়েল। বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়জুল্লাজ চৌধুরী বলেন, সকলকে সামাজিক আন্দোলনে সম্পৃক্ত করার মাধ্যমে মানবাধিকার সুনিশ্চিত করতে হবে। আর যেন তামান্নার মতো কাউকে জীবন দিতে না হয়, তার জন্য সকলকে সজাগ থাকারও আহ্বান জানান।

গৃহকর্মী দলের সদস্য আছমা বেগম মানববন্ধনে বলেন, আর কতো নির্যাতন আমাদের সহ্য করতে হবে। আমরা আর মুখ বুঝে থাকতে চাইনা। আমাদের বোন তামান্না হত্যার সুষ্ঠু বিচার চাই। আরেক গৃহকর্মী ও দলের সাধারণ সম্পাদক মোছা. সাথী বলেন, আমরা এই দেশের নাগরিক হিসেবে সকল সুযোগ পাওয়ার এবং চাওয়ার অধিকার আমাদের আছে। তবুও কেন আমাদের মর্যাদার জন্য লড়াই করতে হবে। আমাদের সবাইকে একত্রিত হয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করতে হবে।

এছাড়াও মানববন্ধনে মানবাধিকার কর্মী ও দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা মঈন বলেন, আমাদেরকে সব সময় পিছিয়ে রাখা হয়। কিন্তু পিছিয়ে থাকতে চাইনা। আমার মানুষ হিসেবে ন্যায্যতা চাই।

এছাড়াও মানববন্ধনে ব্লাস্ট প্রতিনিধি মো. রেজাউল ইসলাম, মানবাধিকার কর্মী আহসানুল হক রিপন, মনজুরুল ইসলাম, কৃষ্ণা রানী বিশ^াস প্রমূখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা সুষ্ঠু তদন্ত ও বিচারের পাাশাপাশি গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা ২০১৫ এর সঠিক বাস্তবায়ন, গৃহশ্রমিকদের শোভন কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা এবং শ্রম আইন ২০০৬ এ গৃহকর্মীদের অন্তর্ভুক্তি দাবি জানান।

Previous Post

নড়াইলের লোহাগড়ায় বাবলু শেখ হত্যা মামলায় দুই চাচাতো ভাই র‌্যাবের হাতে গ্রেফতার

Next Post

বাঁশখালীতে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময়ে সি বি হসপিটাল

প্রকাশক

প্রকাশক

Next Post
বাঁশখালীতে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময়ে সি বি হসপিটাল

বাঁশখালীতে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময়ে সি বি হসপিটাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ