সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

নড়াইলের লোহাগড়ায় বাবলু শেখ হত্যা মামলায় দুই চাচাতো ভাই র‌্যাবের হাতে গ্রেফতার

প্রকাশক by প্রকাশক
July 18, 2023
in ক্রাইম, দেশ, নড়াইল, ফিচার, সারাবাংলা
0
নড়াইলের লোহাগড়ায় বাবলু শেখ হত্যা মামলায় দুই চাচাতো ভাই র‌্যাবের হাতে গ্রেফতার
0
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter
নড়াইলের লোহাগড়ায় বাবলু শেখ হত্যা মামলায় দুই চাচাতো ভাই র‌্যাবের হাতে গ্রেফতার
খন্দকার সাইফুল,নিজস্ব প্রতিবেদক: নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলার হান্দলা গ্রামে তালগাছ কাটাকে কেন্দ্র করে বাবলু শেখ হত্যা মামলায় আপন দুই চাচাতো ভাইকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান
ব্যাটালিয়ন র‌্যাব-৬ (যশোর) এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো ওই গ্রামের মৃত আজমল শেখের দুই ছেলে রিপন শেখ (৪৫) ও মুরাদ শেখকে (৪০)। 
১৮ জুলাই দুপুরে র‌্যাব-৬ এর পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৭ জুলাই রাতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ডিএমপি ঢাকার রামপুরা থানা এলাকা এবং ডিএমপি ঢাকার মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। 
অভিযানে এই হত্যাকান্ডের
মূলহোতা নিহতের চাচাতো ভাই রিপন শেখ (৪৫) ও মুরাদ শেখকে(৪০) গ্রেফতার করা
হয়। গ্রেফতারৃকত আসামীরা আপন দুই ভাই। তাদের পিতার নাম মৃত আজমল শেখ।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামীদেরকে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ১১জুলাই সকালে আসামী রিপন শেখ ও তার লোকজন জমির সীমানায় থাকা একটি তালগাছ কাটতে যায়। খবর পেয়ে বাবুল শেখ ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটতে বাধা দেয়। তখন আসামী রিপন শেখ ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের বুকে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন বাবলু শেখকে লোহাগড়া
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ১২ জুলাই নিহতের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় ২৭জনকে আসামী করে মামলাটি দায়ের করেন (মামলা নং-১২)। এর মধ্যে দুজন আসামীকে গ্রেফতার করা হলো। লোহাগড়া থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন,‘ বাবলু শেখ হত্যা মামলায় র‌্যাব-৬ এর একটি টীম দুজন আসামীকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Previous Post

নড়াইলে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রশিক্ষণ ক্যাম্প  পরিদর্শন করেন পুলিশ সুপার

Next Post

গৃহকর্মী তামান্না হত্যার সুষ্ঠু বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

প্রকাশক

প্রকাশক

Next Post
গৃহকর্মী তামান্না হত্যার সুষ্ঠু বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

গৃহকর্মী তামান্না হত্যার সুষ্ঠু বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনার এর সাক্ষাৎ
    প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন-স্বরাষ্ট্রমন্ত্রী
    রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি
    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ