সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

মাদক ও উগ্রবাদ বিরোধী সমাবেশ চৌদ্দগ্রাম উপজেলা অনুষ্ঠিত

প্রকাশক by প্রকাশক
July 26, 2023
in জাতীয়
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

মাদক ও উগ্রবাদ বিরোধী সমাবেশ চৌদ্দগ্রাম উপজেলা অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম,বিশেষ প্রতিনিধি:

বুধবার(২৬ জুলাই) সকাল ১০ঃ০০ ঘটিকায় কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে ও চৌদ্দগ্রাম উপজেলা পুলিশের সার্বিক সহযোগিতায় চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার সীমান্ত এলাকায় অবস্থিত শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক ও উগ্রবাদ বিরোধী সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মুজিবুল হক এমপি বলেন, মাদকের সাথে যারা জড়িত আছে তারা কোন উন্নতিতে সহযোগিতা করতে পারেনা, তারা শুধুই নিজের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, নিজের পরিবারের ক্ষতি করে, তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে আরো বলেন, আপনারা আপনাদের সন্তানের খেয়াল রাখবেন, সন্তান স্কুলের সময় নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা, পড়ালেখা করছে কিনা, সেই দিকে খেয়াল রাখবেন, সে কার সাথে মিশে খেয়াল রাখবেন। স্কুলের শিক্ষকদের সাথে সুসম্পর্ক রেখে স্কুল থেকে সংবাদ নিবেন নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা, স্কুলের পড়া করতে পারছি কিনা। তিনি বলেন, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে, এর নিয়ন্ত্রণ করতে ও নির্মূল করতে সর্বদা চেষ্টা করে যাচ্ছে। এই উপলক্ষে পুলিশ বিভাগ নিয়মিত তাদের অভিযান পরিচালনা করছে। তারা জন সচেতনতা বৃদ্ধি করতে সভা সমাবেশ করে যাচ্ছে, এই বলে মুজিবুল হক পুলিশকে ধন্যবাদ জানান।

মুজিবুল হক এমপি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকার টিকেট দেয় এবং আপনারা যদি আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচন করেন তবে, আমি অত্র এলাকায় উন্নয়নের যা বাকি রয়েছে তাও সম্পন্ন করে দিব।

অনুষ্ঠানে মুখ্য বক্তার বক্তব্যে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) বলেন, আমরা সরকারের পক্ষ থেকে মাদক ও উগ্রবাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। তবে আমরা শুধু এর নিয়ন্ত্রণ করতে পারব, কিন্তু নির্মূল করতে হলে এলাকার সকল মহলের এগিয়ে আসতে হবে, সকলকে সচেতন হতে হবে । তিনি আরো বলেন, আপনারা মাদকের কারবার করে যারা, মাদক সেবন করে ও মাদক বিক্রি করে তাদের বয়কট করার চেষ্টা করবেন। যদি বিভিন্ন প্রতিষ্ঠানে যেমন শিক্ষা প্রতিষ্ঠান, এলাকার মসজিদ, মাদ্রাসা, ক্লাবসহ সকল কমিটিতে অন্তর্ভুক্ত না করেন ও তাদের বিরুদ্ধে অবস্থান নেন, তাদেরকে ঘৃণা করে কথা না বলেন, তাদের বিষয়ে পুলিশকে তথ্য দেন তবেই মাদক ও উগ্রবাদের নিয়ন্ত্রণের পাশাপাশি নির্মূল করাও সম্ভব হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার আশরাফুজ্জামান।
সভাপতিত্ত্ব করেন, চৌদ্দগ্রাম উপজেলা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা,
আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম, ওসি তদন্ত রাজিব ও অন্যান্য এসআই এএসআইগন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আক্তার।

পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু ওসিকে দেখিয়ে বলেন, এই ওসি জনাব শুভ রঞ্জন চাকমা জানেন, আমি ও আমরা সকল সময় মাদক ও উগ্রবাদের বিরুদ্ধে অবস্থান করেছি। পুলিশকে সব সময় মাদকের বিরুদ্ধে সহযোগিতা করেছি।


বক্তব্য শেষে উপস্থিত প্রায় ১৫০০ জনের মধ্যে বিরিয়ানির পেকেট বিতরণ করা হয়। তখন ডিএসবি সদস্য এএসআই মো:হারুন, ওয়াচার বিলাল হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যদের শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট খাকতে দেখা গেছে। 

Previous Post

ভোগান্তি ও বিশৃঙ্খলা হলে সমাবেশের অনুমতি দেয়া হবে না

Next Post

রামপালে স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
রামপালে স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রামপালে স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, এলডিসি উত্তরণে ৩ বছর সময় বৃদ্ধি ও দ্বিপাক্ষিক এফটিএ
    নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
    নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে [আরও বিস্তারিত পড়ুন]
  • চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
    চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের
    প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
    বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ
    বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ