সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

নওগার মান্দায় জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের আহত ৪

প্রকাশক by প্রকাশক
July 28, 2023
in ক্রাইম
0
নওগার মান্দায় জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের আহত ৪
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

 

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের আহত ৪

নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের ৪ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার সকালে উপজেলার ২ নং ভালাইন ইউনিয়নের বৈলশিং (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুল জলিল জানান, বৈলশিং মৌজার হাল ১৮১ নং খতিয়ানের ৮৭৩ দাগের ২৮ শতাংশ জমি নিয়ে আপন ভাই নজরুল ইসলাম,মিরাজুল ইসলাম এবং আছর আলী গংদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্রে সংঘবদ্ধ হয়ে এসে তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় ।
 
এসময় প্রতিহত করতে গিয়ে তিনি, তার স্ত্রী নুরজাহান বেগম (৪২), ছেলে লালচাঁন হোসেন (২২) এবং মেয়ে পলি খাতুন আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এরপরেও তারা সেখানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমতাবস্থায় তারা এ জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে প্রতিপক্ষের আছর আলী বলেন, বিবাদমান জমিটি নিয়ে দীর্ঘদিন যাবৎ আপন ভাইদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে আজকের এই অনাকাক্সিক্ষত ঘটনার পূনরাবৃত্তি ঘটেছে। এঘটনায় তার বড়ভাই নজরুল ইসলামও আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অতিদ্রুত এর একটা সমাধান হওয়া দরকার।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
Previous Post

লালপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় আত্মহত্যা করলেন মোমো

Next Post

মার্কিন নৌবাহিনীতে প্রথম নারী প্রধান হতে পারবেন অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিক

প্রকাশক

প্রকাশক

Next Post
মার্কিন নৌবাহিনীতে প্রথম নারী প্রধান হতে পারবেন অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিক

মার্কিন নৌবাহিনীতে প্রথম নারী প্রধান হতে পারবেন অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ