সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

এসএসসির ফলাফলে মান্দায় সাফল্যের শীর্ষে যেসব প্রতিষ্ঠান

প্রকাশক by প্রকাশক
July 28, 2023
in সারাবাংলা
0
এসএসসির ফলাফলে মান্দায় সাফল্যের শীর্ষে যেসব প্রতিষ্ঠান
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
এসএসসির ফলাফলে মান্দায় সাফল্যের শীর্ষে যেসব প্রতিষ্ঠান

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি ঃঃ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নওগাঁর মান্দা উপজেলায় ‘কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়’ এর ১৪৩ জন পরীক্ষার্থী’ শতভাগ পাশ করার পাশাপাশি ৬৮ জন জিপিএ-৫ পেয়ে প্রথম স্থান অর্জন করেছে। অপরদিকে, ‘কশব উচ্চ বিদ্যালয়’ থেকে ১০৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই কৃতিত্বের সহিত পাশ করে এবং ৪৫ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে।

 

শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে পাশ করায় এবং এ বিদ্যালয়টি প্রথম স্থান অর্জন করায় আনন্দিত ও পুলকিত অভিভাবকরা। এতো ভাল ফলাফল করায় শিক্ষকদের সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ৭৬ টি স্কুল এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

 

এরমধ্যে ‘কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়’ এর পরীক্ষার্থীরা শতভাগ পাশ করায় এবং অত্র বিদ্যালয় থেকে সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পাওয়ায় বিদ্যালয়টি প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। এ বিদ্যালয় থেকে ১৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৯৫ জন এবং মানবিক থেকে ৪৮ জন ।

আর জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে ৬৮ জন।জানা গেছে, উপজেলা সদর থেকে দক্ষিণদিকে প্রায় ১০ কিলোমিটার দূরে নুরুল্যাবাদ ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ‘কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়’ টি অবস্থিত। নিভৃত পল্লীতে গড়ে উঠা এ বিদ্যালয়টি উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।

‘কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়’ এর প্রধান শিক্ষক আনিছার রহমান ও  ‘কশব উচ্চ বিদ্যালয়’ এর প্রধান শিক্ষক মোবারক আলী বলেন, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভাল ফলাফল করার একটাই কারণ, আমরা যত্নের সহিত পাঠদান করে থাকি। শিক্ষার্থীরা ভালো ফলাফল করায় আমরা অত্যন্ত খুশি।

 

আগামীতেও এর ধারাবাহিতা অব্যাহত রাখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তারা।উল্লেখ্য, উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়,এবারে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ফলাফলে শতভাগ পাশ নিশ্চিতসহ সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেগুলো হলো-কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়, কসব উচ্চ বিদ্যালয়, তেঁতুলিয়া ডি.বি উচ্চ বিদ্যালয়, দক্ষিণ মৈনম উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোটগাড়ী শহীদ মামুন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয়

 

ও কলেজ,সতীহাট কছির উদ্দীন চৌধুরী তমিজ উদ্দিন চকদার উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোয়াল মান্দা উচ্চ বিদ্যালয়, নুরুল্যাবাদ উচ্চ বিদ্যালয়, চকগোপাল উচ্চ বিদ্যালয়,পরানপুর উচ্চ বিদ্যালয়,বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়, ,গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, মটগাড়ী উচ্চ বিদ্যালয়,চকউমেদ উচ্চ বিদ্যালয়, চকউলী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ,জি.এস বালিকা উচ্চ বিদ্যালয়,কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়,ভারশোঁ উচ্চ বিদ্যালয় ও কলেজ,মশিদপুর

 

উচ্চ বিদ্যালয়,আইওরপাড়া উচ্চ বিদ্যালয়,সাহপুর ডি.এ উচ্চ বিদ্যালয়, ছোটমুুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়, কালিকাপুর চক কালিকা পুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, আলালপুর হাজী শেখ আলম উচ্চ বিদ্যালয়, মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ,মান্দা শ্যামচাঁদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ,মুক্তিযোদ্ধা বালিকা উচ্চ বিদ্যালয়, পি.কে.এ উচ্চ বিদ্যালয় এবং চককামদেব বালিকা উচ্চ বিদ্যালয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে সাফল্যের শীর্ষে অবস্থান কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এবং দ্বিতীয় স্থানে রয়েছে কশব উচ্চ বিদ্যালয়।

মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ বলেন, এতো সুন্দর ফলাফলের পেছনে শিক্ষকদের যথেষ্ট অবদান রয়েছে। ভালো ফলাফল করায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । আগামীতেও এর ধারবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে আহবান জানান তিনি।

 
Previous Post

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের রাসিক মেয়রের শুভেচ্ছাও অভিনন্দন

Next Post

বরেন্দ্র অঞ্চলে পানির অভাবে আমন ধানের জমি ফেটে চৌচির, হতাশায় কৃষক

প্রকাশক

প্রকাশক

Next Post
বরেন্দ্র অঞ্চলে পানির অভাবে আমন ধানের জমি ফেটে চৌচির, হতাশায় কৃষক

বরেন্দ্র অঞ্চলে পানির অভাবে আমন ধানের জমি ফেটে চৌচির, হতাশায় কৃষক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
  • পবিত্র ঈদ-উল-আযহা’র নামাজ শেষে রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার(বালিকা) পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন,এমপি
    পবিত্র ঈদ-উল-আযহা’র নামাজ শেষে রাজধানীর তেজগাঁও [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ