সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

ইউকে বিডি টিভির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর ভার্চ্যুয়ালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশক by প্রকাশক
July 31, 2023
in সারাবাংলা
0
ইউকে বিডি টিভির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর ভার্চ্যুয়ালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ইউকে বিডি টিভির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর ভার্চ্যুয়ালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধিঃ

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে জাঁকজমকপূর্ণ ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে ইউকেবিডি টিভির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে “পথ চলার তৃতীয় বছর” শীরনামে গত ৩১ জুলাই এক বিশেষ ভার্চ্যুয়ালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাপসনিউজকে এ সংবাদ জানিয়েছন লন্ডন,ইউকে, থেকে জেসমিন মনসুর ।

 

ইউকেবিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি লিডার ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ইউকেবিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট সাংবাদিক ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন এর উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ,

বৃটেনের বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম এর পক্ষ থেকে হাইকমিশনের প্রেস মিনিষ্টার আসেকুন নবী চৌধুরী, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও একুশের পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড.নুরুন্নবী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ও মুলধারার রাজনীতিক এমএ সালাম এবং ইউকেবিডি টিভির ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির প্রমুখ নেতৃবৃন্দ।

 

ইউকেবিডি টিভির প্রিয়মূখ অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপিকা হেলেন ইসলাম ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নুরুল ইসলামের যৌথ উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন তাজুল ইসলাম,নওশিন মনজুর,রিদম হাসান,পাপ্পু আহমদ,সাদিয়া রহমতুল্লাহ ইসরাঈল,সিরাজি খান,সুহেল তালুকদার,মনোয়ারা সুলতানা এবং টিটু আহমদ সহ অন্যান্য শিল্পীরা।

 

ইউকেবিডি টিভি তিন বছরের পথ চলায় নতুনধারা আর অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করার মাধ্যমে দেশীয় সংস্কৃতি, কুসংস্কার, ধর্মান্ধতা আর মৌলবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের তুলে ধরায় খুব অল্প সময়ে মানুষের হৃদয় জয় করেছে বলে উল্লেখ করে আলোচনা সভায় বক্তারা

 

ইউকেবিডি টিভির বিগত দিনের কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করা সহ ইউকেবিডির বোর্ড অব ডিরেক্টরবৃন্দকে ও ইউকে বিডি টিভির পরিবারের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ডিজিটাল বাংলার আলোর

 

মিছিলের এগিয়ে নিতে ও বিলেতে বেড়ে ওটা নব প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত করা ও তাদের কৃতিত্ব তুলে ধরতে ইউকেবিডি টিভি আগামীতে ও আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত সহ ইউকেবিডি টিভির আগামী দিনের অগ্রযাত্রায় ও পথ চলার সফলতা কামনা করেছেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিষ্টার আসেকুন নবী চৌধুরী, ইউকেবিডি টিভি তিন বছরের পথ চলায় নতুনধারা আর অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করার মাধ্যমে দেশীয় সংস্কৃতি, কুসংস্কার, ধর্মান্ধতা আর মৌলবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের তুলে ধরায় খুব অল্প সময়ে মানুষের হৃদয় জয় করেছে বলে উল্লেখ করেন।

সমাপনী বক্তব্যে ইউকেবিডি টিভির ফাউন্ডার চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর,প্রধান ও বিশেষ অতিথিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনাময় ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে ও এখানকার কমিউনিটির বিভিন্ন দিক তুলে ধরার মাধ্যমে ইউকেবিডি বাংলাদেশকে তুলে ধরছে বিশ্বময়।

 

উল্লেখ্য যে, ২০২০ সালের ১৪ জুলাই আনুষ্ঠানিকভাবে ইউকেবিডি টিভির যাত্রা শুরু হয়েছিলো। ইউকেবিডি টিভির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন একাধিক মন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশিষ্ট কবি, বুদ্ধিজীবী, শিল্পী, লেখক, সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার বিশিষ্টজনেরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

Previous Post

১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের হসপিটালিটি পার্টনার বাংলাদেশের ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

Next Post

নেত্রকোণা-৪  আসনে সংসদ সদস্য নির্বাচিত আ.লীগের সাজ্জাদুল হাসান

প্রকাশক

প্রকাশক

Next Post
নেত্রকোণা-৪  আসনে সংসদ সদস্য নির্বাচিত আ.লীগের সাজ্জাদুল হাসান

নেত্রকোণা-৪  আসনে সংসদ সদস্য নির্বাচিত আ.লীগের সাজ্জাদুল হাসান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
  • পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
    পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত
    ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব [আরও বিস্তারিত পড়ুন]
  • যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ বিমানমন্ত্রীর
    যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
    খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এর সঙ্গে জাইকার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
    নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ