সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

শিশুস্বর্গের নতুন ছাতা পেয়ে আনন্দে শিশুরা

প্রকাশক by প্রকাশক
August 11, 2023
in সারাবাংলা
0
শিশুস্বর্গের নতুন ছাতা পেয়ে আনন্দে শিশুরা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

শিশুস্বর্গের নতুন ছাতা পেয়ে আনন্দে শিশুরা

আহসান হাবিব,তেঁতুলিয়া (পঞ্চগড়) :

এখন থেকে বৃষ্টিতে ভিজে স্কুলে যেতে হবে সীমান্তের দরিদ্র শিক্ষার্থীদের। এমন চিন্তা করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ছাতা উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শিশুস্বর্গ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাগুড়া গ্রামে রওশন আরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যা নিকেতনে ওয়ালটন পণ্যের নতুন ছাতাগুলো দেয়া হয়। রঙিন নতুন ছাতা পেয়ে হাসি ফুটেছে শিক্ষার্থীদের।

দরিদ্র শিক্ষার্থীরা জানায়, ছাতার অভাবে বর্ষাকালে বৃষ্টির কারণে স্কুলে আসতে পারতাম না। এতো সুন্দর ছাতা পাব তা কল্পনাও করিনি। এ জন্য আমাদের প্রিয় শিশুস্বর্গকে ধন্যবাদ। পাশাপাশি যিনি এ ছাতাগুলো আমাদের জন্য দিয়েছেন তাঁকেও ধন্যবাদ জানাচ্ছি।

 

শিশুস্বর্গ ফাউন্ডেশনের পরিচালক কবীর আকন্দ জানান, সীমান্ত প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র শিশুদের এ ছাতা প্রদান করা হয়েছে। বর্ষার সময় অনেক দরিদ্র শিক্ষার্থী ছাতার অভাবে স্কুলে আসতে চায় না। অনেকে ভিজে ভিজে স্কুলে এসে আবার বাড়িতে গিয়ে জ্বর-সর্দিতে ভুগে। সেজন্য বিষয়টি উপলব্ধি করে আমাদের এ ছাতাগুলো পৃষ্ঠপোষকতা করেছেন পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম। আমরা এ ছাতাগুলো পাওয়ার পর আজ বিতরণ করেছি। ছাতাগুলো পেয়ে তারা অনেক উপকৃত হয়েছে।

 

তিনি আরও জানান, মহামারি করোনার প্রকোপের পর থেকেই অর্থনীতির মন্দার পরেও শিশুদের শিক্ষা নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময়ের মধ্যে শিশুস্বর্গ চেষ্টা করেছে মেধাবী শিশুদের শিক্ষাবৃত্তি, শীত ও ঈদ বস্ত্র, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সহযোগিতা দিয়ে আসছে।

 

উল্লেখ্য, ২০১০ সাল থেকে উত্তর সীমান্তের অবহেলিত, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে আসছে জাহাঙ্গীরনগর প্রাক্তন শিক্ষার্থীদের শিশুস্বর্গ ফাউন্ডেশন। শিশুস্বর্গ প্রতিষ্ঠা করেন জাবিয়ান কবীর আকন্দ। এ দীর্ঘ সময়ে প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। শিশুস্বর্গ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তিতে ৬৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৫ জন শিক্ষার্থী দেশের নামি দামি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। অনেকে বিদ্যাপাঠ শেষ করে প্রবেশ করে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে।

Previous Post

বাঁশখালীতে মৌলভী সৈয়দ এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উদযাপিত

Next Post

কুয়াকাটা সৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশক

প্রকাশক

Next Post
কুয়াকাটা সৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

কুয়াকাটা সৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড-মোঃ রফিকুল ইসলাম
    নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড-মোঃ রফিকুল ইসলাম গৌরনদী [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা..স্বাস্থ্যমন্ত্রী
    প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা [আরও বিস্তারিত পড়ুন]
  • সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী
    সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স [আরও বিস্তারিত পড়ুন]
  • মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার-
    মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ [আরও বিস্তারিত পড়ুন]
  • মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
    মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান [আরও বিস্তারিত পড়ুন]
  • সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী: স্থানীয় সরকার মন্ত্রী
    সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে [আরও বিস্তারিত পড়ুন]
  • আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
    আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ