সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব,ভোলায় অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ

প্রকাশক by প্রকাশক
November 17, 2023
in দেশ
0
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব,ভোলায় অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব,ভোলায় অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ
 
সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় যেকোনো ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে ভোলার অভ্যন্তরীণ সব রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। সকাল থেকে ভোলায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ভোলা নদীবন্দরের উপপরিচালক মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার রাত থেকে ভোলার ইলিশা-মজু চৌধুরী হাট, দৌলতখান-আলেকজান্ডার, মির্জাকালু- আলেকজান্ডার, তজুমদ্দিন-মনপুরা, নাজিরপুর-কালাইয়া, ভেলুমিয়া-ধনিয়া রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছোট লঞ্চ চলাচল বন্ধ থাকবে। অন্যদিকে বৃহস্পতিবার সকাল থেকে ভোলায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। কিছু কিছু জায়গায় রাতে অধিক বৃষ্টি হয়েছে। তবে আজ শুক্রবার সকাল থেকে দমকা হাওয়াসহ মাঝারি আকারের বৃষ্টিপাত হচ্ছে। ভোলার আবহাওয়া পর্যবেক্ষক মাহবুবুর রহমান জানান, আজ দুপুর ১২টা পর্যন্ত ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বর্ষণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মেঘনা নদী উত্তাল রয়েছে। মাছ ধরার ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার জন্য কাজ করছে প্রশাসন। ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, ঘূর্ণিঝড় মিধিলি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে জেলার ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১২টি মুজিব কেল্লা প্রস্তুত করা হয়েছে। দুর্যোগ মোকাবিলার জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। ১৩ হাজার ৮৬০ জন সিপিপিকেও প্রস্তুত রাখা হয়েছে।
পাশাপাশি জেলার বিচ্ছিন্ন ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের ১ লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এ ছাড়া মাছ ধরার ট্রলারে অনেক জেলে গভীর সাগরে থাকায় চরফ্যাশন, মনপুরা ও দৌলতখান উপজেলার জেলে পরিবারগুলোর মাঝে দুশ্চিন্তা বাড়ছে। তবে ইতোমধ্যে শত শত মাছ ধরার ট্রলার ঢালচর, রামনেওয়াজ ও সামরাজ  মৎস্য অবতরণকেন্দ্রে ফিরে এসেছেন বলে জানিয়েছেন জেলেরা।
Previous Post

মওলানা ভাসানী স্মরণে নতুনধারার আলোচনা সভা  অনুষ্ঠিত

Next Post

মোহা: মেহেদী হাসান পুলিশ সুপার হিসেবে নড়াইলে যোগদান

প্রকাশক

প্রকাশক

Next Post
মোহা: মেহেদী হাসান পুলিশ সুপার হিসেবে নড়াইলে যোগদান

মোহা: মেহেদী হাসান পুলিশ সুপার হিসেবে নড়াইলে যোগদান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বেসরকারি  উচ্চশিক্ষা খাতে সংস্কার ও নীতিগত দিকনির্দেশনা তুলে ধরলো এপিইউবি
    বেসরকারি  উচ্চশিক্ষা খাতে সংস্কার ও নীতিগত [আরও বিস্তারিত পড়ুন]
  • গুণীজনদের সম্মানিত করলে শুধু তাদের ব্যক্তিগত সম্মান বৃদ্ধি পায় না, বরং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে-অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন 
    গুণীজনদের সম্মানিত করলে শুধু তাদের ব্যক্তিগত সম্মান [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান
    স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. [আরও বিস্তারিত পড়ুন]
  • সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সাথে সুইডেনের রাষ্ট্রদূত Mr.Nicolas Weeks এর সৌজন্য সাক্ষাৎ
    সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ–মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
    কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা [আরও বিস্তারিত পড়ুন]
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স [আরও বিস্তারিত পড়ুন]
  • শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুদ বাড়াবে সরকার : খন্দকার আব্দুল মুক্তাদির
    শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ