সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

বেনাপোলে তৃতীয় লিঙ্গের রেশমা খাতুন হত্যা- তিনদিন পরে কবরস্থান থেকে লাশ উদ্ধার : আটক-১

প্রকাশক by প্রকাশক
March 12, 2024
in বিশেষ সংবাদ
0
বেনাপোলে তৃতীয় লিঙ্গের রেশমা খাতুন হত্যা- তিনদিন পরে কবরস্থান থেকে লাশ উদ্ধার : আটক-১
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter
বেনাপোলে তৃতীয় লিঙ্গের রেশমা খাতুন হত্যা-
তিনদিন পরে কবরস্থান থেকে লাশ উদ্ধার : আটক-১
 
তামিম হোসেন সবুজ” বেনাপোল (যশোর):বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর কবরস্থানের মধ্যে থেকে তৃতীয় লিঙ্গের রেশমা খাতুন (২৫) এর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার বিকালে যশোর জেলা ডিবি ও বেনাপোল পোর্ট থানা পুলিশের যৌথ অভিযানে রেশমার মরদেহ উদ্ধার করা হয়। রেশমা খাতুন বেনাপোল কাগজপুকুর রাজবাড়ী গ্রামের মৃত জাকির হোসেনের সন্তান।
 
উল্লেখ্য, গত কয়েকদিন যাবত বেনাপোলের কাগজপুকুর গ্রামের তৃতীয় লিঙ্গের রেশমা (হিজরা) নিখোঁজ রয়েছে বলে শোনা যাচ্ছিল। সোমবার সকালে কবরস্থানের ভিতর নতুন মাটি তোলা দেখে সন্দেহ হলে বেনাপোল পোর্ট থানাকে বিষয়টি অবগত করেন এলাকাবাসী। 
 
পরবর্তীতে স্থানীয় লোকজন ও থানা পুলিশের  সহায়তায় যশোর ডিবি পুলিশের টিম কবরস্থানের মাটি খুঁড়ে রেশমা খাতুনের অর্ধগলিত পচা লাশ বের করেন।
 
এর আগে হত্যাকান্ডে সাথে জড়িত থাকার অভিযোগে ফারুখ হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করে তার স্বীকারোক্তি অনুযায়ী রেশমার কাছে পৌছায় পুলিশ টিম। আটক ফারুখ হোসেন একই গ্রামের নূর ইসলামের ছেলে। 
 
ফারুখ হোসেন পুলিশকে জানায়, কাগজপুকুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের লাউক্ষেতের মধ্যে হাত পা বেঁধে গলায় চাকু দিয়ে জবাই করা হয় রেশমাকে। এরপর কবরস্থানের উল্লিখিত স্থানে পুঁতে রাখা হয়। 
 
রেশমা হত্যাকান্ডে ফারুক সহ আরো ৫-৬ জন ব্যক্তি এই হত্যাকান্ডের সাথে জড়িত বলে প্রাথমিক ভাবে জানা যায়। হত্যার পরে রেশমার কিছু কাপড়, দুটি মোবাইল সেট সহ বিভিন্ন আলামত ভিন্ন ভিন্ন স্থানে রেখে নষ্ট করার চেষ্টা করে হত্যাকারীরা। 
পুলিশ রেশমার বাড়ি তল্লাশি সহ সকল আলামত ভিন্ন ভিন্ন জায়গা থেকে সংগ্রহ করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার সাথে জড়িত আর কোন আসামিকে আটক করা সম্ভব হয়নি। 
 
 বেনাপোল পোর্ট থানা কর্তৃক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার জন্য রেশমার লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
Previous Post

জামালপুরে অসদুপায় অবলম্বনে বাধা, হল সুপার ও কক্ষ তত্বাবধায়কদেরকে অবরোধ করে রাখে পরীক্ষার্থীরা

Next Post

কন্যার দায় এড়াতে নবজাতক বিক্রি, নবজাতক উদ্ধার পটুয়াখালীতে বাবা ও আয়া গ্রেফতার

প্রকাশক

প্রকাশক

Next Post
কন্যার দায় এড়াতে নবজাতক বিক্রি, নবজাতক উদ্ধার পটুয়াখালীতে বাবা ও আয়া গ্রেফতার

কন্যার দায় এড়াতে নবজাতক বিক্রি, নবজাতক উদ্ধার পটুয়াখালীতে বাবা ও আয়া গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ