সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

কন্যার দায় এড়াতে নবজাতক বিক্রি, নবজাতক উদ্ধার পটুয়াখালীতে বাবা ও আয়া গ্রেফতার

প্রকাশক by প্রকাশক
March 15, 2024
in ক্রাইম
0
কন্যার দায় এড়াতে নবজাতক বিক্রি, নবজাতক উদ্ধার পটুয়াখালীতে বাবা ও আয়া গ্রেফতার
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
কন্যার দায় এড়াতে নবজাতক বিক্রি, নবজাতক উদ্ধার পটুয়াখালীতে বাবা ও আয়া গ্রেফতার
 
পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালী: তিন কন্যার পরে চতুর্থবার কন্যা হওয়ায় চার কন্যার দায় এড়াতে মাত্র এক লক্ষ টাকার বিনিময়ে নবজাতককে বিক্রি করে দিল পিতা। এ ঘটনাটি ঘটেছে পটয়াখালী পৌর শহরের বেসরকারি একটি হাসপাতালে এঘটনা ঘটে। এ ঘটনায় নবজাতকের পিতা মো. হানিফ মৃধা এবং দি এ্যাপোলো হাসপাতালের আয়া লাইজু বেগমকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
 
জানা যায়, পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের নিজাবাদ গোপালদী গ্রামের ৪নং ওয়ার্ডের মেম্বার মো. হানিফ মৃধার স্ত্রী মোসা. শাহনাজ বেগমের প্রসব বেদনা উঠলে ৩ মার্চ সকাল ৮টার দিকে তাকে পটুয়াখালী দি এ্যাপোলো হাসপাতালে ভর্তি করেন। ওই দিন বিকেলে সিজারে তাদের একটি ফুটফুটে কন্যা সন্তানের প্রসাব হয়।
 
এর পূর্বেও শাহনাজ বেগম তিন কন্যার জন্মদেন। তাই চতুর্থ কন্যা সন্তানের দায় এড়াতে এবং আর্থিক লাভবান হতে হানিফ মৃধা ও দি এ্যাপোলো হাসপাতালের আয়া লাইজু বেগম যুক্তি করে এক লক্ষ টাকার বিনিময়ে নবজাতক কন্যা সন্তানকে বিক্রি করে দেন।
 
শিশুটির মা মোসা: শাহনাজ বেগম জানান, বার বার লাইজু বেগম এর কাছে আমার সন্তান কোথায় জানতে চাইলে সে জানায় বাচ্চা অসুস্থ চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
আমার মন বলছে আমার সন্তানকে কোথায় জানি নিয়ে গেছে। তাই সন্তানকে ফিরে পেতে পটুয়াখালী থানায় মামলা করে সন্তান হাতে পেয়েছি। আমার স্বামীসহ যারা এর সাথে জড়িত তাদের বিচার দাবী করেন।
 
অভিযুক্ত দি এ্যাপোলো হাসপাতালের আয়া লাইজু বেগম বলেন, পরপর চারজন মেয়ে সন্তান হওয়ার কারনেই হানিফ মৃধা তার মেয়েকে বিক্রি করেছে। সে আমাকে অনুরোধ করে এ কাজ করিয়েছে।
 
শাহনাজ বেগমের অভিযোগ এবং গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে পটুয়াখালী ব্রীজের উপর থেকে নবজাতক উদ্ধার ও দি এ্যাপোলো হাসপাতালের আয়া লাইজু বেগম এবং নবজাতকের পিতা মো. হানিফ মৃধাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আর নবজাতক শিশুকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম জানান।
Previous Post

বেনাপোলে তৃতীয় লিঙ্গের রেশমা খাতুন হত্যা- তিনদিন পরে কবরস্থান থেকে লাশ উদ্ধার : আটক-১

Next Post

শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশক

প্রকাশক

Next Post
শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ