সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জানা-অজানা

রুয়েট ও আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট

প্রকাশক by প্রকাশক
May 1, 2024
in জানা-অজানা
0
রুয়েট ও আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

রুয়েট ও আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট

অনলাইন ডেক্স:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (আবিপ্রবি) ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন করেছে হুয়াওয়ে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয় দুইটি থেকে প্রায় ৩০০ জন শিক্ষার্থী এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। নির্বাচিত শিক্ষার্থীরা হুয়াওয়ের সাথে কাজ করার সুযোগ পাবেন।

সম্প্রতি অনুষ্ঠিত এই রিক্রুটমেন্ট ইভেন্ট পরিচালনা করেন হুয়াওয়ের সিনিয়র ম্যানেজার মো. সাইফুল আলম, এইচআর ম্যানেজার ওমর হায়দার মাশফিক আহমেদ, অ্যাসিসট্যান্ট এইচআর ম্যানেজার মো. শরিফুল ইসলাম, সিনিয়র লিডার গাও জিয়ানগাও, সিনিয়র এইচআর ম্যানেজার মো. ফারা নেওয়াজ এবং এইচআর এক্সিকিউটিভ মো. খালিদ হোসেন।

হুয়াওয়ের সিনিয়র এইচআর ম্যানেজার মো. ফারা নেওয়াজ বলেন, ”বাংলাদেশের তরুণ প্রজন্মের সম্ভাবনা অনেক। তাদের মেধাকে সঠিকভাবে পরিচর্যা করা প্রয়োজন। হুয়াওয়ে দেশের এই তরুণদের জন্য কর্মক্ষেত্রে সুযোগ তৈরিতে মনোযোগী যাতে তারা সঠিক দক্ষতা, কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধা পেয়ে নিজেদের মেধাকে আরও বিকশিত করতে পারে। সম্পূর্ণভাবে সংযুক্ত ও বুদ্ধিবৃত্তিক বাংলাদেশ গড়ার যে লক্ষ্য হুয়াওয়ের রয়েছে, তা এই তরুণরা সামনে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের তরুণদের জন্য আমরা এই ধরনের কাজের সুযোগ সৃষ্টি করতে থাকবো।” 

রুয়েটের কম্পিউটার সায়েন্স ও ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মণ্ডল বলেন, ”কর্মক্ষেত্রে নতুন এসব শিক্ষার্থীদের মধ্যে অনেক আশা ও আকাঙ্খা রয়েছে। রুয়েট ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ এই আয়োজন করায় আমি হুয়াওয়ে বাংলাদেশকে ধন্যবাদ জানাই। এমন আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুন্দর করে তুলবে।”

আবিপ্রবির ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. তারেক আজিজ বলেন, ”দেশের উন্নয়নে হুয়াওয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই কারণে যখন দেখি আমাদের শিক্ষার্থীরা সেখানে কাজ করছে, আমরা গর্ববোধ করি। পেশাগত লক্ষ্য অর্জনের  জন্য হুয়াওয়েতে ভালো কর্মপরিবেশ থাকায় আমাদের শিক্ষার্থীরাও অনেক খুশি। হুয়াওয়ের ধারাবাহিক এই আয়োজনকে সাধুবাদ জানাই। একই সঙ্গে আবিপ্রবিতে ক্যাম্পাস ‍রিক্রুটমেন্ট আয়োজন আমাদের প্রতি হুয়াওয়েরও আস্থার প্রতীক।”

দেশের আইসিটি খাতে মেধার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ হুয়াওয়ে কর্মক্ষেত্রে নতুন শিক্ষার্থীদেরকে বিভিন্ন সুযোগ দিচ্ছে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ধারাবাহিকভাবে এই ধরনের আয়োজন করে যাবে হুয়াওয়ে।

 

Previous Post

কোয়ালিটির ক্ষেত্রে বাংলাদেশে নাম্বার ১ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি

Next Post

তৈরী হচ্ছে নতুন বিনোদন স্পট, কুয়াকাটা খালের দুই পাড় সৌন্দর্য বর্ধনের উদ্যোগ

প্রকাশক

প্রকাশক

Next Post
তৈরী হচ্ছে নতুন বিনোদন স্পট, কুয়াকাটা খালের দুই পাড় সৌন্দর্য বর্ধনের উদ্যোগ

তৈরী হচ্ছে নতুন বিনোদন স্পট, কুয়াকাটা খালের দুই পাড় সৌন্দর্য বর্ধনের উদ্যোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড-মোঃ রফিকুল ইসলাম
    নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড-মোঃ রফিকুল ইসলাম গৌরনদী [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা..স্বাস্থ্যমন্ত্রী
    প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা [আরও বিস্তারিত পড়ুন]
  • সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী
    সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স [আরও বিস্তারিত পড়ুন]
  • মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার-
    মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ [আরও বিস্তারিত পড়ুন]
  • মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
    মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান [আরও বিস্তারিত পড়ুন]
  • সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী: স্থানীয় সরকার মন্ত্রী
    সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে [আরও বিস্তারিত পড়ুন]
  • আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
    আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ