সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

চাটখিলে ভুল চিকিৎসায় মা সহ নবজাতকের মৃত্যু

প্রকাশক by প্রকাশক
June 9, 2024
in সারাবাংলা
0
চাটখিলে ভুল চিকিৎসায় মা সহ নবজাতকের মৃত্যু
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

চাটখিলে ভুল চিকিৎসায় মা সহ নবজাতকের মৃত্যু

মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার:

চাটখিল উপজেলার খিলপাড়ায় ওয়াহাব-তৈয়েবা মেমোরিয়াল হাসপাতালে সিজার অপারেশনের সময় ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহত সামিয়া আক্তার (২৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রামের নতার বাড়ির মো. মুরাদের স্ত্রী।

নিহতের স্বামী মুরাদ জানান, শুক্রবার সকাল ১০টার দিকে তার স্ত্রী সামিয়া কে তিনি ওয়াহাব তৈয়েবা মেমোরিয়াল হসপিটালে নিয়ে আসেন। পরে দুপুর ২টার দিকে ডাক্তার ফারহানা তাকে সিজার করেন। সেখানে অপারেশনের আগে অ্যানেসথেসিয়া ডাক্তার ছাড়া হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার দিয়ে ভুলভাবে সামিয়ার শরীরে অ্যানেসথেসিয়া প্রয়োগ করা হয়। এতে সঠিকভাবে রোগীর শরীরে অ্যানেসথেসিয়া প্রয়োগ করা যায়নি। পরবর্তীতে সিজার করে, নবজাতককে পেট থেকে বের করেনি। রোগী মারা যাওয়ায় পুনরায় সিজারের স্থানে সেলাই দিয়ে আমাদের কে কুমিল্লা পাঠায়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা জানান রোগী আগেই মারা গেছে। তিনি আরও বলেন, পরে সন্ধ্যার দিকে তারা সামিয়ার মরদেহ নিয়ে ওয়াহাব-তৈয়েবা মেমোরিয়াল হাসপাতালের সামনে আসলে ওই সময় স্থানীয় নেতৃবৃন্দ জানায় এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পরে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য তাদের হেফাজতে নেয়।

এবিষয়ে জানতে চাইলে, ওয়াহাব তৈয়েবা মেমোরিয়াল হাসপাতালের ম্যানেজার মহিউদ্দিন রাসেল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের অ্যানেসথেসিয়া ও সার্জন দুজনই অভিজ্ঞ ছিলেন। তারা গত ১০ মাস যাবত এখানে অপারেশন করে আসছেন। রোগীর অ্যানেসথেসিয়া করা হলে রোগী হার্ট স্ট্রোক করে। এই কারণে আর সিজার করা যায়নি। স্ট্রোক করার কারণে যেহেতু আইসিইউ সাপোর্ট লাগবে। তাই রোগীকে এখানে আর রাখা হয়নি। উন্নত চিকিৎসার জন্য জেলা শহর মাইজদীতে পাঠানো হয়। সেখান থেকে রোগীর স্বজনেরা তাকে কুমিল্লা নিয়ে যায়।

চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ইমদাদুল হক শনিবার (০৮ জুন) সকালে জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা।

Previous Post

পারুলিয়ায় পিএসএল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত 

Next Post

তজুমদ্দিনে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন

প্রকাশক

প্রকাশক

Next Post
তজুমদ্দিনে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন

তজুমদ্দিনে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী
    সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স [আরও বিস্তারিত পড়ুন]
  • মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার-
    মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ [আরও বিস্তারিত পড়ুন]
  • মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
    মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান [আরও বিস্তারিত পড়ুন]
  • সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী: স্থানীয় সরকার মন্ত্রী
    সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে [আরও বিস্তারিত পড়ুন]
  • আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
    আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ [আরও বিস্তারিত পড়ুন]
  • চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী [আরও বিস্তারিত পড়ুন]
  • (no title) Post 42577
    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ