সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

বর্ষসেরা আলোকচিত্র পুরস্কার অর্জন করেছেন গাইবান্ধার আলোকচিত্র শিল্পী, কুদ্দুস আলম

প্রকাশক by প্রকাশক
July 7, 2024
in সারাবাংলা
0
বর্ষসেরা আলোকচিত্র পুরস্কার অর্জন করেছেন গাইবান্ধার আলোকচিত্র শিল্পী, কুদ্দুস আলম
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
বর্ষসেরা আলোকচিত্র পুরস্কার অর্জন করেছেন গাইবান্ধার আলোকচিত্র শিল্পী, কুদ্দুস আলম
 
আব্দুল মুনতাকিন জুয়েল;
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রেস ফটো কনটেস্টে বর্ষসেরা আলোকচিত্র পুরস্কার অর্জন করেছেন কুদ্দুস আলম। তিনি পুরস্কার হিসেবে নগদ ১ লাখ টাকা ও অন্যান্য সামগ্রী পেয়েছেন। ঢাকায় শুক্রবার সন্ধ্যায় দৃক পিকচার লাইব্রেরি আয়োজিত বাংলাদেশ প্রেস ফটো প্রদর্শনী ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। জমিলা বেগম, বুলবুলী বেগম ও সুনেত্রা রানী কাজ করেন গাইবান্ধার এবিসি ইটভাটায়। বছরের ছয় মাসই তাদের কাটে এই ইটভাটার ধুলার মধ্যে। দৈনিক মাত্র ৪০০ টাকা পারিশ্রমিক পান। সেই টাকা দিয়েই চলে তাদের জীবন। এমন একটি ছবি ফ্রেমবন্দি করে বর্ষসেরা পুরস্কার বিজয়ী হয়েছেন ফোকাস বাংলার আলোকচিত্রী কুদ্দুস আলম। 
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, শিল্পী ও আলোকচিত্র সাংবাদিক মনিরুল আলম, ফটোব্যাংক গ্যালারির শোয়েব ফারুকী। স্বাগত বক্তব্য দেন দৃক পিকচার লাইব্রেরির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দৃকের জেনারেল ম্যানেজার ও প্রদর্শনীর কিউরেটর এ এস এম রেজাউর রহমান।
 
এবারের প্রদর্শনীতে ২০২২ সাল থেকে দৃকের ধারাবাহিক আয়োজন বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট (বিপিপিসি) এর ৩য় সংস্করণে নির্বাচিত ৩০টি আলোকচিত্র স্থান পেয়েছে। এ বছর ১৬ এপ্রিল ছবি আহŸানের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি উন্মুক্ত করা হয়। এতে আলোকচিত্র সাংবাদিকরা ২০২৩ সালে তোলা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক প্রায় ১ হাজারের বেশি ছবি জমা দেন।   
 
শহিদুল আলম বলেন, দুনিয়ার কোনো প্রেস ফটো প্রতিযোগিতায় আমার জানামতে গণমুখী সাংবাদিকতার ক্যাটাগরি নেই। মিডিয়ার মালিকানাসহ নানা কারণে তারকা বা প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় প্রচারেই মিডিয়ার কাজ সীমাবদ্ধ থাকে। আজকের প্রদর্শিত ছবিগুলোর আলোকচিত্রীরা নিজেদের দায়বদ্ধতা থেকেই এই কাজগুলো করেছেন। তাদের কাজের মধ্য দিয়ে নিজেদের প্রমাণ করে বাংলাদেশের আলোকচিত্র আজ অনেক দূর পৌঁছে গেছে।
 
এবারে বর্ষসেরা আলোকচিত্র ২০২৩ বিজয়ী ফোকাস বাংলার কুদ্দুস আলম পুরস্কার পেয়েছেন ১ লাখ টাকা। একই সঙ্গে তিনটি বিভাগে পুরস্কার জিতেছেন আরো ছয় জন আলোকচিত্রী। বিভাগ বিজয়ীরা হচ্ছেন-শিল্প, সংস্কৃতি এবং ক্রীড়ায় কাজী গোলাম কুদ্দুস হেলাল, এফআইএপি এবং বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন নিউজবাংলা২৪.কমের পিয়াস বিশ্বাস। রাজনীতি বিভাগে দৈনিক প্রথম আলোর মো. সাজিদ হোসাইন এবং বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড নায়েম আলী। জনমুখী সাংবাদিকতায় দৈনিক বাংলা সৈয়দ মাহমুদুর রহমান এবং বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন দৈনিক ইত্তেফাকের আবদুল গনি। প্রতিটি বিভাগ থেকে একজন বিজয়ী ও একজন বিশেষ সম্মাননা পুরস্কার বিজয়ী পেয়েছেন যথাক্রমে ৫০ হাজার টাকা ও ১০ হাজার টাকা।
 
পাশাপাশি তারা প্রত্যেকে পেয়েছেন সম্মাননা স্মারক এবং সনদ। এছাড়া দৃক ২০২৩ সাল থেকে আলোকচিত্র সাংবাদিকতায় প্রান্তিক গোষ্ঠীর অংশগ্রহণকে উত্সাহিত করার জন্য ‘আদিবাসী জনগোষ্ঠী গ্র্যান্ট’ প্রবর্তন করেছে। এ বছর এই গ্র্যান্ট জিতেছেন আদিবাসী আলোকচিত্রী ডেনিম চাকমা, পুরস্কারের মূল্যমান ৫০ হাজার টাকা। প্রদর্শনীটি চলবে আগামী ২৬ জুলাই পর্যন্ত, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
 
Previous Post

স্মার্ট বাংলাদেশ গড়তে যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ হতে হবে-হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা

Next Post

গাইবান্ধা ফুলছড়ি সাঘাটার বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছি- সাংসদ মাহমুদ হাসান রিপন 

প্রকাশক

প্রকাশক

Next Post
গাইবান্ধা ফুলছড়ি সাঘাটার বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছি- সাংসদ মাহমুদ হাসান রিপন 

গাইবান্ধা ফুলছড়ি সাঘাটার বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছি- সাংসদ মাহমুদ হাসান রিপন 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
    আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ