সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

জামালপুরে জাল দলিলে ভূমি আত্মসাতের পায়তারার অভিযোগ ভূমি কর্মচারীর বিরুদ্ধে 

প্রকাশক by প্রকাশক
September 22, 2024
in ফিচার
0
জামালপুরে জাল দলিলে ভূমি আত্মসাতের পায়তারার অভিযোগ ভূমি কর্মচারীর বিরুদ্ধে 
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter
জামালপুরে জাল দলিলে ভূমি আত্মসাতের পায়তারার অভিযোগ ভূমি কর্মচারীর বিরুদ্ধে 
 
মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি:
 
জামালপুরে জাল দলিল তৈরী করে শহরের মেডিকেল রোডে হযরত আলী মার্কেটের একাংশের ভূমি আত্মসাতের পায়তারার অভিযোগ উঠেছে ভূমি অফিসের কর্মচারী শাহানা বেগম ও তার স্বামী রেজাউল করিমের বিরুদ্ধে।
 
শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এমনি দাবি করে সাংবাদিক সম্মেলন করেন জমির প্রকৃত মালিক জিলহজ আলী নাদু ও তার পরিবার। জিলহজ আলী নাদু হযরত আলী মার্কেটের প্রতিষ্ঠাতা মৃত হযরত আলীর ছেলে। এসময় ভূমি আত্মসাতের পায়তারাকারী শাহানা বেগম ও তার স্বামী রেজাউল করিমের শাস্তির দাবি করেন তারা।
 
সাংবাদিক সম্মেলনে জিলহজ আলী নাদু তার লিখিত বক্তব্যে বলেন, তিনি জামালপুর শহরের মেডিকেল রোডের হযরত আলী মার্কেটের শক্তি ঔষধালয় দোকান ঘর ও জমির পৈত্রিক সূত্রে দলিল মূলে মালিক। তিনি আজ পর্যন্ত সেই সম্পত্তি ভোগদখলে আছেন।
 
তিনি বলেন, অভিযুক্ত শাহানা বেগম পৌর ভূমি অফিসে চাকুরী করার সুবাদে তার স্বামী রেজাউল করিমকে সাথে নিয়ে হযরত আলী মার্কেটের (শক্তি ঔষধালয় দোকান) সেই জমির ভূয়া দলিল তৈরী করে মালিকানা দাবি করছে এবং শাহানা বেগম তার স্বামীর নামে অবৈধ ভাবে সেই ভূয়া দলিল দিয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হতে নামজারী ও জমা খারিজ করেছে।
 
জিলহজ আলী নাদু আরও জানান, নালিশী ভূমির ওই অংশ তারা পিতা হযরত আলী বিগত ১৯৬৩ সালে শক্তি ঔষধালয় প্রা: লি: এর কাছে ভাড়া দেয়। যা অদ্যবধি পর্যন্ত চলমান রয়েছে এবং ঐ দোকান ঘরের জমিটি হযরত আলীর সন্তান কিংবা তার ওয়ারিশগণ কেউ বিক্রি করেন নাই।
 
  পরবর্তীতে দোকান ঘরটির পয়েন্ট ৯ শতাংশ জমি তিনি (নাদু) পিতার কাছে থেকে প্রাপ্ত হন এবং তার পিতার মৃত্যুর পর সেই জমিতে তার সাথে দোকান ঘরের চুক্তিপত্র করে শক্তি ঔষধালয় যার ২০৩১ সাল পর্যন্ত মেয়াদ রয়েছে।  
 
তিনি অভিযোগ করে বলেন, ভূমি অফিসের কর্মচারী শাহানা বেগম কতিপয় ব্যক্তির যোগসাজশে বিগত ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর জালিয়াতি করে একটি ভূয়া দলিল প্রস্তুত করেন এবং সেই জমি তারা স্বামীর রেজাউল করিমের নামে রেজিস্ট্রি করে দেন।
 
একই সাথে উক্ত জমির নামজারী ও জমা খারিজ থাকা সত্ত্বেও শাহানা বেগম অবৈধ ভাবে ভূয়া নামজারী ও জমা খারিজ করেন। এসময় ভুক্তভোগী নাদু তার পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান এবং ভূমি আত্মসাতের পায়তারাকারী শাহানা বেগম ও তার স্বামী রেজাউল করিমের যথাযথ শাস্তির দাবি করেন।  
 
এ বিষয়ে শাহানা বেগম সাংবাদিকদের জানান, সে সঠিক পন্থায় প্রকৃত জমির মালিকের কাছ থেকে জমির মালিকানা পেয়ে পরবর্তীতে তার স্বামীর নামে রেজিস্ট্রি করে দেন। অভিযোগকারী জিলহজ আলী নাদু একাধিকবার এ জমির দলিল বাতিলের মোকদ্দমা করেও সফল হতে না পেরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে।
 
Previous Post

ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনে উপদেষ্টা আসিফ মাহমুদ:

Next Post

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার আর নেই

প্রকাশক

প্রকাশক

Next Post
সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার আর নেই

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার আর নেই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ