সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

হজের টাকা ফেরত প্রতারক চক্র হতে সতর্ক থাকতে ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধ

প্রকাশক by প্রকাশক
October 21, 2024
in সারাবাংলা
0
হজের টাকা ফেরত প্রতারক চক্র হতে সতর্ক থাকতে ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

হজের টাকা ফেরত প্রতারক চক্র হতে সতর্ক থাকতে ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধ

আলী আহসান রবি,নিজস্ব প্রতিবেদক:
২১ অক্টোবর, ২০২৪

ঢাকা, সোমবার, (২১ অক্টোবর ২০২৪):
হজের টাকা ফেরত প্রতারক চক্র হতে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গত রবিবার মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এসংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারী করা হয়েছে।

এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে এক শ্রেণির প্রতারকচক্র টাকা ফেরত দেয়া হবে মর্মে আশ্বাস দিয়ে হজযাত্রী কিংবা হাজী, হজ এজেন্সির মালিক বা প্রতিনিধি ও হজ গাইডদেরকে ফোন করে তাদের ডেবিড বা ক্রেডিট কার্ড, বিকাশ কিংবা নগদ ইত্যাদির তথ্য চাচ্ছে।

এতে আরো বলা হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে হাজী, হজ এজেন্সি ও হজ গাইডদের রিফান্ডের টাকা সরাসরি ব্যাংক হিসাবে BEFTN অথবা চেকের মাধ্যমে প্রেরণ করা হয়। এজন্য কোন ডেবিড বা ক্রেডিট কার্ড, বিকাশ কিংবা নগদের তথ্য চাওয়া হয় না। প্রতারক চক্র ফোন করে টাকা ফেরতের কথা বলে এরূপ কোন তথ্য চাইলে না দেয়ার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়া, এ ধরনের ফোন আসলে আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট লিখিতভাবে অভিযোগ করার জন্যও পরামর্শ দিয়েছে এই মন্ত্রণালয়। ইতোপূর্বে ধর্ম মন্ত্রণালয় হতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

Previous Post

চক্ষু বিজ্ঞান হাসপাতালে আন্দোলনে আহতদের কর্নিয়া প্রতিস্থাপন সার্জারি সফলভাবে সম্পন্ন

Next Post

বিআরটিসির সুনাম নষ্টে কোনো ষড়যন্ত্র কাজে আসবেনা

প্রকাশক

প্রকাশক

Next Post
বিআরটিসির সুনাম নষ্টে কোনো ষড়যন্ত্র কাজে আসবেনা

বিআরটিসির সুনাম নষ্টে কোনো ষড়যন্ত্র কাজে আসবেনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি
    আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি [আরও বিস্তারিত পড়ুন]
  • ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়-ভূমি প্রতিমন্ত্রী
    ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি [আরও বিস্তারিত পড়ুন]
  • রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
    রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ও উপজাত সংরক্ষণে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কোরবানির চামড়া ও উপজাত সংরক্ষণে অর্থনীতিতে উল্লেখযোগ্য [আরও বিস্তারিত পড়ুন]
  • বাকুতে বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে UN-Habitat-এর নির্বাহী পরিচালকের বৈঠক অনুষ্ঠিত
    বাকুতে বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে UN-Habitat-এর [আরও বিস্তারিত পড়ুন]
  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও [আরও বিস্তারিত পড়ুন]
  • ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
    ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ