সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

বিদ্যমান পল্লী বিদ্যুতায়ন কাঠামো পর্যালোচনার জন্য কমিটি গঠন

প্রকাশক by প্রকাশক
October 24, 2024
in সারাবাংলা
0
বিদ্যমান পল্লী বিদ্যুতায়ন কাঠামো পর্যালোচনার জন্য কমিটি গঠন
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বিদ্যমান পল্লী বিদ্যুতায়ন কাঠামো পর্যালোচনার জন্য কমিটি গঠন

আলী আহসান রবি,নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-২৪.১০.২০২৪

সাম্প্রতিক সময়ে গ্রামাঞ্চলসহ সমগ্র দেশে প্রায় শতভাগ বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। এ প্রেক্ষিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির ভূমিকা এবং কাঠামো পূণমূল্যায়ণের প্রয়োজনীয়তা অনুধাবন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার-কে সভাপতি করে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্ট-এর অধ্যাপক এ কে এনামুল হক, বুয়েট-এর ইইই বিভাগের অধ্যাপক মোঃ জিয়াউর রহমান খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মাহবুব রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর অধ্যাপক খালেদ মাহমুদ কমিটির সদস্য হিসেবে কাজ করবেন।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে বিআরইবি এবং পিবিএস-এর ভিত্তি দলিলসমূহ পর্যালোচনা; বিআরইবি এবং পিবিএস-এর সাংগঠনিক কাঠামো পর্যালোচনা; বিআরইবি এবং পিবিএস সকল স্তরের কর্মীদের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সমিতির প্রতিনিধিদের সাক্ষাৎকার গ্রহণ; এবং বিআরইবি এবং পিবিএস-এর প্রাসঙ্গিক নথি এবং ফাইল পর্যালোচনা করা।

কমিটির অনুরোধে বিআরইবি এবং পিবিএস তাদের সকল নথি সরবরাহ করবে। পর্যালোচনা ও সাক্ষাৎকারের ভিত্তিতে কমিটি একটি প্রতিযোগিতামূলক, প্রযুক্তিগতভাবে দক্ষ, আর্থিকভাবে টেকসই এবং দক্ষ পরিষেবা প্রদানে সক্ষম গ্রামীণ বিদ্যুতায়ন সেক্টরের জন্য উপযুক্ত কাঠামো সুপারিশ করবে। কমিটি প্রয়োজনে যেকোনো সদস্যকে কো-অপ্ট করতে পারবে।

বিদ্যুৎ বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে।

Previous Post

চা বোর্ডের নতুন চেয়ারম্যান এর যোগদান

Next Post

আগামী ছয় মাসের মধ্যে ফিটনেস বিহীন যানবাহন রাস্তা থেকে অপসারণ করতে হবে-সড়ক ও সেতু উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
আগামী ছয় মাসের মধ্যে ফিটনেস বিহীন যানবাহন রাস্তা থেকে অপসারণ করতে হবে-সড়ক ও সেতু উপদেষ্টা

আগামী ছয় মাসের মধ্যে ফিটনেস বিহীন যানবাহন রাস্তা থেকে অপসারণ করতে হবে-সড়ক ও সেতু উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
    রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ ইব্রাহিম, [আরও বিস্তারিত পড়ুন]
  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ