সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

এশীয় অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই-পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
December 17, 2024
in সারাবাংলা
0
এশীয় অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই-পররাষ্ট্র উপদেষ্টা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

এশীয় অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই-পররাষ্ট্র উপদেষ্টা

আলী আহসান রবি
১৭ ডিসেম্বর ২০২৪

পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন আজারবাইজানের বাকুতে ভার্চুয়ালি অনুষ্ঠিত Conference on Interaction and Confidence-Building Measures in Asia (CICA)-এর ৭ম মন্ত্রিপরিষদের সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে অধিকতর সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি তাঁর বক্তব্যে যুদ্ধ, সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগকে মানবসভ্যতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অর্থপূর্ণ উপায় খুঁজে বের করা এবং এশীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সম্মিলিত নিরাপত্তা বজায় রাখতে সংহতির ভিত্তিতে সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অর্থনৈতিক, পরিবেশ এবং মানবীয় ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সদস্য রাষ্ট্রসমূহের মাঝে আত্মবিশ্বাস তৈরির বিষয়ে CICA-কে একটি কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা ভবিষ্যতে এ ফোরামের মাধ্যমে নতুন নতুন অংশীদারিত্ব তৈরির আশাবাদ ব্যক্ত করেন। সদস্য রাষ্ট্র হিসেবে বিশেষ করে তথ্যপ্রযুক্তি, প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে কো-চেয়ারের ভূমিকায় বাংলাদেশ আগামী দিনগুলোতে CICA-য় বিশেষ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এশিয়া অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীতা উন্নয়নের লক্ষ্যে ১৯৯২ সালে বহুজাতীয় ফোরাম, CICA প্রতিষ্ঠিত হয় যার বর্তমান সদস্য সংখ্যা ২৮। বাংলাদেশ ২০১৪ সালে CICA-র সদস্যপদ লাভ করে। এবারের মন্ত্রিপর্যায়ের সভায় CICA-র বর্তমান সভাপতি কাজাখস্তান পরবর্তী দুই বছরের জন্য আজারবাইজানের কাছে সভাপতির দায়িত্ব হস্তান্তর করে। বৈঠকে ‘CICA Ministerial Council Statement on the 25th Anniversary of the Declaration on the principles guiding relations among CICA member states’ শীর্ষক ঘোষণাপত্র গৃহীত হয়। বৈঠকে CICA সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রিগণ এবং কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ অংশগ্রহণ করেন।

এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক সংস্থা অনুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।
….

Previous Post

বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতকরণে আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

হাতি সংরক্ষণে বন্যপ্রাণী অভয়ারণ্য প্রতিষ্ঠা ও নদী পরিষ্কার অভিযানে নর্ডিক দেশগুলোর সহযোগিতা কামনা করলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

প্রকাশক

প্রকাশক

Next Post
হাতি সংরক্ষণে বন্যপ্রাণী অভয়ারণ্য প্রতিষ্ঠা ও নদী পরিষ্কার অভিযানে নর্ডিক দেশগুলোর সহযোগিতা কামনা করলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

হাতি সংরক্ষণে বন্যপ্রাণী অভয়ারণ্য প্রতিষ্ঠা ও নদী পরিষ্কার অভিযানে নর্ডিক দেশগুলোর সহযোগিতা কামনা করলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি:জ্যেষ্ঠ সাংবাদিক কর্মশালায় বক্তারা
    অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড
    নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট [আরও বিস্তারিত পড়ুন]
  • দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর
    দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ করলো বাঘাইহাট জোন
    সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের [আরও বিস্তারিত পড়ুন]
  • ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন
    ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ
    ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ