সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

পর্দা উঠবে ২৩ তমঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

প্রকাশক by প্রকাশক
January 10, 2025
in সারাবাংলা
0
পর্দা উঠবে ২৩ তমঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

পর্দা উঠবে ২৩ তমঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

আলী আহসান রবি
বৃহস্পতিবার ৯ জানুয়ারি, ২০২৫

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে অনুষ্ঠিত হয়ে গেলো ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলন। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ (Better Film, Better Audience, Better Society) স্লোগানে ৭৫ টি দেশের ২২০ টি সিনেমা নিয়ে পর্দা উঠবে ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আগামী ১১ জানুয়ারি, শনিবার, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। রাজধানী ঢাকার ৬ টি ভেন্যুতে ৯ দিন ব্যাপী এই উৎসব দেশী বিদেশী অনেক চলচ্চিত্র কলাকুশলীদের মিলনমেলায় পরিণত হবে। ১২ এবং ১৩ জানুয়ারি ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্চে অনুষ্ঠিত হবে ১১ তম উইমেন ইন সিনেমা কনফারেন্স। ১৯ জানুয়ারী পর্দা নামবে ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এছাড়া আলিয়স ফ্রঁসেজ ঢাকার লা আর্ট গ্যালারিতে উদ্বোধন হচ্ছে উৎসবের তত্ত্বাবধানে একটি বিশেষ গ্রুপ আর্ট এক্সিবিশন ”পার্সপেকটিভ, অ্যা কনটেম্পোরারি গ্রুপ আর্ট এক্সিবিশন”। আজ ৯ তারিখ, বৃহস্পতিবার, সন্ধ্যা ৬ টায় এক্সিবিশনের পর্দা উঠছে।

সংবাদ সম্মেলনে ছিলেন উৎসব পরিচালক জনাব আহমেদ মুজতবা জামাল, উৎসব কমিটির চেয়ারপার্সন কিশওয়ার কামাল,
এশিয়ান কম্পিটিশন সেকশনের জুরি বোর্ডের সদস্য অভিনেতা জনাব ইলিয়াস কাঞ্চন, উৎসব কমিটির নির্বাহী সদস্য এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জনাব জালাল আহমেদ, উৎসব কমিটির সদস্য সাংবাদিক জনাব রফিকুজ্জামান, মাস্টারক্লাস কো-অর্ডিনেটর, ফেস্টিভ্যাল মিডিয়া ইনচার্জ বিধান রিবেরু এবং উইমেন ইন সিনেমা কনফারেন্সের কনফারেন্স ডিরেক্টর সাদিয়া খালিদ রিতি। প্রথমেই উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল প্রেস রিলিজ পাঠ করেন, এরপর উইমেন ইন সিনেমা কনফারেন্স এর কনফারেন্স ডিরেক্টর সাদিয়া খালিদ রীতি কনফারেন্স সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান করে বক্তব্য রাখেন। মাস্টারক্লাস এবং মিডিয়া ইনচার্জ বিধান রিবেরু মাস্টারক্লাস নিয়ে বলেন, ১৭ এবং ১৮ জানুয়ারির মাস্টারক্লাস সেশন প্ল্যান এবং মাস্টারক্লাসে অংশগ্রহণের জন্য নিয়মাবলি গুলো সম্পর্কে বলেন। ফেস্টিভ্যালে মিডিয়া প্রেজেন্স সংক্রান্ত যাবতীয় তথ্যাবলিগুলো প্রদান করেন তিনি।

এরপর জনাব জালাল আহমেদ তার বক্তব্য রাখেন; তিনি উৎসব আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তার বক্তব্যে তুলে ধরেন। এশিয়ান কম্পিটিশন সেকশনের জুরি, অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং উৎসব কমিটির সদস্য রফিকুজ্জামান তাদের বক্তব্য রাখেন। সবশেষে উৎসব কমিটির চেয়ারপার্সন কিশওয়ার কামাল সভাপতির বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

Previous Post

হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম  মন্ত্রণালয়ের ন্যূনতম কোন সংশ্লিষ্টতা নেই- প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা

Next Post

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে: সিনিয়র সচিব

প্রকাশক

প্রকাশক

Next Post
জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে: সিনিয়র সচিব

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে: সিনিয়র সচিব

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
    রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ ইব্রাহিম, [আরও বিস্তারিত পড়ুন]
  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ