সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

গণমাধ্যমের দায়িত্ব সরকারের ভুলত্রুটি তুলে ধরা- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

প্রকাশক by প্রকাশক
February 16, 2025
in সারাবাংলা
0
গণমাধ্যমের দায়িত্ব সরকারের ভুলত্রুটি তুলে ধরা- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

গণমাধ্যমের দায়িত্ব সরকারের ভুলত্রুটি তুলে ধরা- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

আলী আহসান রবি
ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণমাধ্যমের দায়িত্ব সরকারের ভুলত্রুটি এবং সমাজের অসংগতি তুলে ধরা। সংবাদমাধ্যমের ফোকাস ঠিক রাখা জরুরি। অনেক সময় এটি নষ্ট হয়ে যায়। তিনি বলেন, সরকার খাল খনন করে, কিন্তু খননের পর অনেক সময় সেই মাটি সরানো হয় না। ফলে খালগুলো আবার ভরে যায়। এসব বিষয় সরকারের নজরে আনতে হবে। জাতি গঠনের এই সময়ে কোথায় সংস্কার প্রয়োজন, তা গণমাধ্যম জানাতে পারে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে দৈনিক স্বদেশ প্রতিদিন আয়োজিত “ফান্ডামেন্টালস অব জার্নালিজম: প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল স্কিলস ফর ইমার্জিং জার্নালিস্টস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, জনগণ সব পত্রিকা পড়েন না। তারা সে সব পত্রিকা পড়েন, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। সংবাদপত্রের মাধ্যমে স্বার্থের দ্বন্দ্ব এড়িয়ে চলতে হবে।

তিনি বলেন, “বুড়িগঙ্গার তলদেশ ২-৫ মিটার পর্যন্ত প্লাস্টিক ও পলিথিনে ভরে গেছে। মাইক্রো প্লাস্টিক মানুষের মস্তিষ্কে পর্যন্ত প্রবেশ করছে। অথচ প্লাস্টিকের বিকল্প রয়েছে। তাহলে কেন তা ব্যবহার করা হবে না?”

তিনি আরও বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। অহেতুক হর্ন বাজানো বন্ধ করতে হবে। চালকদের এ বিষয়ে সচেতন করতে হবে।
পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় সাংবাদিকদের লিখতে হবে। সেখানকার মানুষের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করাও জরুরি।”

অনুষ্ঠানে স্বদেশ প্রতিদিন পত্রিকার প্রকাশক, সম্পাদক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা সাংবাদিকদের মাঝে প্রশিক্ষণ উপকরণ বিতরণ করেন এবং বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

Previous Post

শহীদ মোবারক স্পোর্টস টুর্নামেন্ট উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

Next Post

বাংলাদেশকে বিপজ্জনক বর্জ্যের ভাগাড় হতে দেওয়া যাবে না- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

প্রকাশক

প্রকাশক

Next Post
বাংলাদেশকে বিপজ্জনক বর্জ্যের ভাগাড় হতে দেওয়া যাবে না- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

বাংলাদেশকে বিপজ্জনক বর্জ্যের ভাগাড় হতে দেওয়া যাবে না- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: বাণিজ্যমন্ত্রী
    ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: [আরও বিস্তারিত পড়ুন]
  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ