সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

সমাজ পরিবর্তনে ইসলামি সাহিত্য দিক নির্দেশনার কাজ করে– ধর্ম উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
March 15, 2025
in সারাবাংলা
0
সমাজ পরিবর্তনে ইসলামি সাহিত্য দিক নির্দেশনার কাজ করে– ধর্ম উপদেষ্টা
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

সমাজ পরিবর্তনে ইসলামি সাহিত্য দিক নির্দেশনার কাজ করে– ধর্ম উপদেষ্টা

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার: ঢাকা : ১৫ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ :

ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সমাজ পরিবর্তনে ইসলামি সাহিত্য দিক নির্দেশনার কাজ করে।

আজ শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে
সালিহা পাবলিকেশন্স আয়োজিত
মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কোরআন ও হাদিসের আলোকে প্রাত্যহিক জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করে ধর্ম উপদেষ্টা বলেন , এর মাধ্যমে আমাদের পারিবারিক জীবন ও সমাজ জীবন উদ্ভাসিত করতে হবে।

বর্তমান সময়ে ওলামা কেরামগণ বিশেষ করে কওমী ওলামা কেরামগণ অনুবাদ সাহিত্যে অসামান্য অবদান রেখে চলেছেন।তাঁরা সাবলীল ঝরঝরে অনুবাদ করছেন যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে।ভারতে ওলামা কেরামগণ উর্দু সাহিত্যে পুরস্কৃত হয় উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে বাংলা অনুবাদ সাহিত্যের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে। এসময় ইসলামিক ফাউন্ডেশন থেকে সেরা সিরাত লেখককে পুরস্কৃত করার উদ্যোগের কথাও জানান তিনি।

বাংলাদেশে ৬৪ হাজার ইমাম আছে যারা ইমাম একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন। সেখান থেকে একজন ইমাম ও মুয়াজ্জিনকে ঢাকায় এনে পুরস্কৃত করার আশা প্রকাশ করে তিনি বলেন, যারা সিরাতে রাসুল (সা:) এর ওপর মৌলিক কিতাব লিখেছেন অথবা অনুবাদ করেছেন আমরা তাদেরকেও অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করতে চাই।

সালিহা পাবলিকেশন্স ধর্মীয় বই প্রকাশে এগিয়ে আসলে বাংলা অনুবাদ সাহিত্যের গুণগত পরিবর্তন আসবে।যে সকল আলেম ওলামাদের বিভিন্ন ভাষায় পারঙ্গমতা আছে সৃজনশীলতা আছে তাদের দিয়ে ইসলামের গুরুত্বপূর্ণ বইগুলোকে অনুবাদ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সালিহা পাবলিকেশন্স এর সভাপতি মো: হুমায়ুন কবীর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন সালিহা পাবলিকেশন এর সিইও মুফতী মঈনুদ্দিন তৈয়বপুরী।

পরে উপদেষ্টা বিখ্যাত তাফসীর গ্রন্থ সফওয়াতুত তাফাসীর বাংলা অনুবাদ (চতুর্থ খন্ড ) ও নিজের লেখা ড. আ ফ ম খালিদ রচনা সমগ্র এর মোড়ক উন্মোচন করেন।

 

Previous Post

জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ

Next Post

দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোন সুযোগ নেই। স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের প্রমান মিললে ব্যবস্থা নেবে সরকার-ক্রীড়া উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোন সুযোগ নেই। স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের প্রমান মিললে ব্যবস্থা নেবে সরকার-ক্রীড়া উপদেষ্টা

দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোন সুযোগ নেই। স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের প্রমান মিললে ব্যবস্থা নেবে সরকার-ক্রীড়া উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন-স্বরাষ্ট্রমন্ত্রী
    রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি
    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
  • শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল
    শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ