সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

অনাবাসী বাংলাদেশিদেরকে নিজ দেশ থেকেই হজে যেতে হবে

প্রকাশক by প্রকাশক
September 26, 2025
in ফিচার, সারাবাংলা
0
অনাবাসী বাংলাদেশিদেরকে নিজ দেশ থেকেই হজে যেতে হবে
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

অনাবাসী বাংলাদেশিদেরকে নিজ দেশ থেকেই হজে যেতে হবে

বিলাল হুসাইন:ঢাকা, শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫):অনাবাসী বাংলাদেশিদেরকে নিজ দেশ থেকেই হজে যেতে হবে। তারা যেদেশে বসবাস বা অবস্থান করছেন সেদেশ থেকে বাংলাদেশি হজযাত্রী হিসেবে
সরাসরি সৌদি আরবে যাবার কোন সুযোগ নেই।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে জারিকৃত এক পত্রে এই তথ্য জানানো হয়েছে।এপত্রে বলা হয়েছে, কোনো দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রী সেই দেশ ব্যতীত অন্যদেশ হতে সৌদি আরব গমন নিষিদ্ধ। এটি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত আবশ্যিক নির্দেশনার (Essential Instructions) ১৪ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে।

এপত্রে আরো বলা হয়েছে, কিছু কিছু এজেন্সি বিদেশে বসবাসরত বাংলাদেশি হজে গমনেচ্ছুদের নিবন্ধন করে বিদেশ হতে সরাসরি সৌদি আরবে নিয়ে যাচ্ছেন। এর ফলে হজ ব্যবস্থাপনার কাজে নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে।

মন্ত্রণালয়ের এই চিঠিতে যেসকল সমস্যার কথা বলা হয়েছে তারমধ্যে রয়েছে নুসুক মাসার সিস্টেমে এরূপ হজযাত্রীর ফ্লাইট তথ্যসহ প্রি-এ্যারাইভাল ডাটা প্রদান করা সম্ভব হয় না। তাদের স্বাস্থ্য পরীক্ষা করে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা দেয়া এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নয় ও হজ পালনে সক্ষম মর্মে ই-হজ সিস্টেম জেনারেটেড ফিটনেস সনদ দেয়া সম্ভব হচ্ছে না। তাদেরকে হজের জন্য প্রশিক্ষণও দেয়া যাচ্ছে না। এছাড়া বিমানের সিট খালি থাকাসহ সার্বিক হজ ব্যবস্থাপনায় নানাবিধ জটিলতা সৃষ্টি হচ্ছে বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের এই চিঠিতে।

শেষে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিদেশে অবস্থানরত নিবন্ধিত হজযাত্রীগণকে হজ পালনের জন্য বাংলাদেশ হতে সৌদিতে প্রেরণের ব্যবস্থা নিতে হজ এজেন্সিকে অনুরোধ করা হয়েছে। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্ট এজেন্সিকে দায়-দায়িত্ব বহন করতে হবে বলে সর্তক বার্তাও দিয়েছে মন্ত্রণালয়।

 

Previous Post

বাংলাদেশ – চীনের মধ্যে প্রতিযোগিতার সক্ষমতা বাড়িয়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Next Post

আন্ত:স্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রকাশক

প্রকাশক

Next Post
আন্ত:স্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ

আন্ত:স্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, এলডিসি উত্তরণে ৩ বছর সময় বৃদ্ধি ও দ্বিপাক্ষিক এফটিএ
    নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
    নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে [আরও বিস্তারিত পড়ুন]
  • চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
    চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের
    প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
    বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ
    বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ