সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

আন্ত:স্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রকাশক by প্রকাশক
September 26, 2025
in জাতীয়
0
আন্ত:স্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্ত:স্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ

বিলাল হুসাইন;ঢাকা,২৬ সেপ্টেম্বর ২০২৫

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আজ জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের আয়োজনে আন্ত:স্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়াক্ষেত্রকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে। প্রকৃত ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে দিয়ে বিভিন্ন ফেডারেশন, ক্রীড়া সংস্থা ও সকল ক্রীড়া প্রতিষ্ঠান পরিচালনার নীতি গ্রহণ করা হয়েছে।

 

উপদেষ্টা বলেন, তারুণ্যের উৎসব উদযাপনের লক্ষে প্রতিটি ফেডারেশন, ক্রীড়া সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। আপনারা জানেন তারুণ্যের উৎসবের প্রথম পর্বে সারা দেশে প্রায় আড়াই কোটি অংশগ্রহণকারী অংশ নিয়েছিল। আমরা এ পর্বে আরো বেশি অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণ নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছি।

উপদেষ্টা আরো বলেন ক্রীড়া ক্ষেত্রে যে পরিমাণ বিনিয়োগ, অবকাঠামো, সুযোগ-সুবিধা প্রয়োজন অর্থনৈতিক কারণে সকল চাহিদা সম্পূর্ণরূপে পূর্ণ করা সম্ভব হয় না। এজন্য উপদেষ্টা সকল কর্পোরেট প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, সামনের দিনগুলোতে আমরা এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলতে চাই এবং হাই পারফর্মেন্স ট্রেনিং প্রদান করতে চাই যাতে করে কোন ক্রীড়াবিদ আর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের অভাব অনুভব না করতে পারে। সেই লক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ১০ বছর মেয়াদি ভিশন স্থির করা নিয়ে কাজ করছে।

 

Previous Post

অনাবাসী বাংলাদেশিদেরকে নিজ দেশ থেকেই হজে যেতে হবে

Next Post

টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

প্রকাশক

প্রকাশক

Next Post
টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, এলডিসি উত্তরণে ৩ বছর সময় বৃদ্ধি ও দ্বিপাক্ষিক এফটিএ
    নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
    নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে [আরও বিস্তারিত পড়ুন]
  • চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
    চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের
    প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
    বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ
    বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ