সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ইসলাম কথা

ওমরাহ পালনে সৌদি আরবে চার জুলাই যোদ্ধা ও তাদের পরিবার

প্রকাশক by প্রকাশক
October 9, 2025
in ইসলাম কথা, জাতীয়, দেশ, ফিচার
0
ওমরাহ পালনে সৌদি আরবে চার জুলাই যোদ্ধা ও তাদের পরিবার
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ওমরাহ পালনে সৌদি আরবে চার জুলাই যোদ্ধা ও তাদের পরিবার

চিফ রিপোর্টার:ঢাকা, ০৯ অক্টোবর

আজ বিকাল ৫ টায় চারজন জুলাই যোদ্ধা এবং তাদের প্রত্যেকের পরিবারের একজন সদস্যসহ মোট আটজনকে পবিত্র ওমরাহ ব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব প্রেরণ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বিকাল ৫টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৬১ ফ্লাইটে তারা জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। যাত্রার পূর্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

জুলাই ২০২৪-এর ঐতিহাসিক অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আহত দৃষ্টিশক্তি হারানো ছাত্র-জনতার ত্যাগ ও অবদানের সম্মানে মোট ২২ জনকে—এর মধ্যে ১১ জন দৃষ্টিশক্তি হারানো জুলাই যোদ্ধা ও তাদের সহায়ক ১১ সদস্যের পবিত্র ওমরাহ ব্রত পালনের জন্য সৌদি আরব প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়। ওমরাহ ব্রত পালনের মহৎ উদ্যোগের জন্য উপস্থিত জুলাই যোদ্ধাগণ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এরই অংশ হিসেবে আজ প্রথম ধাপে আটজনকে প্রেরণ করা হলো। বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স লিমিটেডের যৌথ সহযোগিতায় যাত্রার সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। জুলাই যোদ্ধাগণ সৌদি আরবে মোট নয় দিন অবস্থান করবেন—মক্কায় হোটেল ওয়েস্টার্নে ১৪ অক্টোবর পর্যন্ত (৫ দিন) এবং মদীনায় হোটেল কুবা রোডে ১৮ অক্টোবর পর্যন্ত (৪ দিন)।

ওমরাহ ব্রত পালনে জেদ্দা গমণের প্রাক্কালে  আহত জুলাই যোদ্ধাদের বিদায় অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতিনিধিবৃন্দ।

 

Previous Post

ভূমি অফিসকে মানুষের আস্থার প্রতিক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: সিনিয়র সচিব

Next Post

টিম ইউরোপ ইনিশিয়েটিভ – ক্লাইমেট অ্যান্ড এনার্জি এর উদ্বোধন

প্রকাশক

প্রকাশক

Next Post
টিম ইউরোপ ইনিশিয়েটিভ – ক্লাইমেট অ্যান্ড এনার্জি এর উদ্বোধন

টিম ইউরোপ ইনিশিয়েটিভ – ক্লাইমেট অ্যান্ড এনার্জি এর উদ্বোধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
  • শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল
    শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
    প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে-আইনমন্ত্রী
    আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ [আরও বিস্তারিত পড়ুন]
  • মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
    মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ