সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশক by প্রকাশক
June 7, 2026
in জাতীয়
0
বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী

চিফ রিপোর্টার:ঢাকা, ২৩ জ্যৈষ্ঠ (৬ জুন):

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, রক্ত একটি জীবনদায়ী উপাদান। এর সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা যত শক্তিশালী হবে, তত বেশি মানুষের জীবন বাঁচানো সম্ভব। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে আমরা দৃঢ়প্রতিজ্ঞ । বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এডুকেশন স্কিল, কেয়ার গিভার, ভাষাশিক্ষা প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে।

আজ রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের পুলিশ কনভেনশন হলে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউ কর্তৃক ‘ডিডিসি সন্ধানী’কে একটি অত্যাধুনিক ‘বৈজ্ঞানিক ব্লাড স্টোরেজ রেফ্রিজারেটর এবং মেডিকেল সামগ্রী প্রদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অন্যায় দূর করতে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে চাই। তিনি বলেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সমাজে মাদকাসক্ত, জুয়াখেলা, নারী ও শিশু নির্যাতন, রামিসার মত অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এসব বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে হবে। এজন্য জুনের পর এডভোকেসি কার্যক্রম প্রথম ঢাকাতে শুরু করতে চাই। এরপর সারাদেশে এডভোকেসি কার্যক্রম শুরু হবে। তিনি সরকারের পাশাপাশি প্রচার, প্রচারণায় জনগণকে সচেতন করতে মিডিয়ার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

জাহিদ হোসেন বলেন, সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে। রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউয়ের এই মানবিক উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ ধরনের কর্মকাণ্ড দেশের সামাজিক দায়বদ্ধতাকে আরো এগিয়ে নেবে। তিনি বলেন, আমরা কাজ করতে চাই, দেশ গড়তে চাই, পৃথিবীর মানচিত্রে আমাদের দেশকে তুলে ধরতে চাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হুসাইন ফকির, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসাইন এবং পিডিজি ড. ইশতিয়াক এ. জামান, রোটারি ক্লাব অব গুলশান এভিনিউর প্রোগ্রাম চেয়ারম্যান ও ক্লাব ডিরেক্টর রোটারিয়ান মোঃ সালাহ উদ্দিন, রোটারি ক্লাব অব গুলশান এভিনিউর সভাপতি রোটারিয়ান ডা. লুবনা শারমিন। অনুষ্ঠানে রোটারিয়ান, চিকিৎসক, সন্ধানীর কর্মী, সামাজিক কর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Previous Post

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:

Next Post

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশক

প্রকাশক

Next Post
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী
    সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স [আরও বিস্তারিত পড়ুন]
  • মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার-
    মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ [আরও বিস্তারিত পড়ুন]
  • মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
    মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান [আরও বিস্তারিত পড়ুন]
  • সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী: স্থানীয় সরকার মন্ত্রী
    সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে [আরও বিস্তারিত পড়ুন]
  • আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
    আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ [আরও বিস্তারিত পড়ুন]
  • চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী [আরও বিস্তারিত পড়ুন]
  • (no title) Post 42577
    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ