সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশক by প্রকাশক
July 27, 2026
in জাতীয়
0
চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চিফ রিপোর্টার:চট্টগ্রাম, সোমবার, ১২ শ্রাবণ (২৭ জুলাই):

চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেছেন, চিড়িয়াখানাটি শুধু বিনোদনের স্থান হিসেবে নয়, প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা এবং জীববৈচিত্র্য সম্পর্কে জনসচেতনতা তৈরির কেন্দ্র হিসেবেও গড়ে তোলা হবে।

আজ চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্ম-বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা-যাতে দেশের গুরুত্বপূর্ণ প্রাণী, তাদের জীবনযাপন, বৈশিষ্ট্য ও পরিবেশগত গুরুত্ব সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারে, সে লক্ষ্যেই চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে।’

তিনি বলেন, আধুনিক চিড়িয়াখানার উদ্দেশ্য কেবল প্রাণী প্রদর্শন নয়; বরং প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা, পরিবেশ সচেতনতা এবং স্বাস্থ্যকর বিনোদনের সমন্বিত পরিবেশ নিশ্চিত করা। এ লক্ষ্যে চট্টগ্রাম চিড়িয়াখানায় আধুনিক অবকাঠামো, উন্নত ব্যবস্থাপনা, দর্শনার্থীবান্ধব পরিবেশ এবং শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম যুক্ত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অন্যান্য চিড়িয়াখানাগুলকে কীভাবে আরো আধুনিকায়ন করা যায় এবং দর্শনার্থীদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সেগুলোকে কিভাবে আকর্ষণীয় করে গড়ে তোলা যায় তা নিয়ে সরকার পরিকল্পনা গ্রহণ করছে। দেশের চিড়িয়াখানাগুলোকে শুধু বিনোদনের স্থান নয়, শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের জ্ঞান, শিক্ষা ও প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রাণীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসস্থল নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো হবে। তিনি বলেন, ‘চট্টগ্রাম চিড়িয়াখানাকে এমন একটি আকর্ষণীয় স্থানে পরিণত করতে চাই, যেখানে পরিবার নিয়ে মানুষ আনন্দঘন সময় কাটাতে পারবেন। একই সঙ্গে নতুন প্রজন্ম দেশের প্রাণীসম্পদ ও জীববৈচিত্র্য সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাবে।’

চিড়িয়াখানা পরিদর্শনের সময় চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান-সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Previous Post

রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে–বাণিজ্য মন্ত্রী

Next Post

আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশক

প্রকাশক

Next Post
আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন

আনোয়ারায় 'সিইআইজেড' এর ভিত্তিপ্রস্তর স্থাপন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন
    আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর [আরও বিস্তারিত পড়ুন]
  • চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা [আরও বিস্তারিত পড়ুন]
  • রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে–বাণিজ্য মন্ত্রী
    রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার-পানি সম্পদ মন্ত্রী
    ‎খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার [আরও বিস্তারিত পড়ুন]
  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়নে সম্ভাবনা, জনসম্পৃক্ততা ও পিপিপি মডেলের ওপর গুরুত্বারোপ
    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে উন্নয়ন প্রকল্প [আরও বিস্তারিত পড়ুন]
  • ঢাকা-নারিতা রুট পুনরায় চালু
    ঢাকা-নারিতা রুট পুনরায় চালু বিলাল হুসাইন;চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী
    শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ