সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

নড়াইলে উপজেলা প্রশাসনের অভিযান–

প্রকাশক by প্রকাশক
February 1, 2023
in সারাবাংলা
0
নড়াইলে উপজেলা প্রশাসনের অভিযান–
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসনের অভিযানে বালাম বই, ষ্ট্যাম্প ও নকল সরঞ্জাম উদ্ধার!

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামের কাশেম সরদারের বাড়ীতে অভিযান চালিয়ে ঢাকা অফিসের ১৯৭৪ ও ১৯৭৫ সালের বালাম বইসহ জাল দলিলের নকল সরঞ্জামাদি উদ্ধার করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আভিযানিক দলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিসেস আফরিন জাহান।

৩১ জানুয়ারী (মঙ্গলবার) বিকেল থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত কাশেম সরদার পরিবারের সবাইকে নিয়ে পালিয়ে যায়। সে ওই গ্রামের কাউসার সরদারের ছেলে।

আভিযান সূত্রে জানা যায়, কাশেম সরদার জাল দলিল প্রস্তুত চক্রের অন্যতম সদস্য। সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন ভূমি ও সেটেলমেন্ট অফিসের নথি চুরি করে পুরাতন স্ট্যাম্প ও জমির দলিল প্রস্তুত কাজে ব্যবহৃত আনুষঙ্গিক জিনিসপত্র ব্যবহার করে জাল দলিল প্রস্ততের মাধ্যমে বিপুল

পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে। তাছাড়া কালিয়া পৌরসভাস্থ গোবিন্দ নগরের স্থায়ী বাসিন্দা প্রফুল্ল বিশ্বাস নামক ব্যক্তির ১ একর ৮৮ শতক জমি প্রতারনার মাধ্যমে নিজ নামে দলিল করে নিয়েছেন।দীর্ঘ অভিযানে অভিযুক্ত কাশেমের বাড়ি থেকে বেআইনিভাবে সংরক্ষিত সরকারি

অতিগুরুত্বপূর্ণ ১৯৭৪ ও ১৯৭৫ সালের ঢাকার ভূমি রেজিস্ট্রি অফিসের একটি বালাম বই নং- ৫১২+৫, জমির মূল দলিল মোট ১৭ টি এর মধ্যে ভারতীয় স্ট্যাম্পে ৫টি, বাংলাদেশী স্ট্যাম্পে ৪টি ও পাকিস্তানি স্ট্যাম্পে ৮টি। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (যশোর) এর স্বাক্ষর ও সিল সম্বলিত ভারতীয় ষ্ট্যাম্পে ০২টি রেজিস্ট্রি ডকুমেন্ট, ব্যবহারযোগ্য বিভিন্ন মূল্যের বাংলাদেশী,

পাকিস্তানি ও ভারতীয় ষ্ট্যাম্প, পাকিস্তানি স্ট্যাম্পে লিখিত বয়নামা- ৫টি, সার্টিফাইড দলিল-১০টি, কালিয়া উপজেলা ভূমি অফিসের সেল সার্টিফিকেট এর মূল নথি-১১টি, মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ও সচিবের স্বাক্ষর সহ সাময়িক মুক্তিযোদ্ধা সনদ-১টিসহ ব্রিটিশ, ভারতীয় ও বাংলাদেশের অসংখ্য কোর্ট ফি, বিভিন্ন জমির খতিয়ান, পাকিস্তানি বাইকেল- ৭টি ও দাখিলাসহ বিভিন্ন ধরনের ব্যক্তিগত ডকুমেন্ট জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও (ভারপ্রাপ্ত) মিসেস আফরিন জাহান বলেন, জেলা ম্যাজিট্রেটের নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মির্জাপুর গ্রামে অভিযান চালিয়ে ঢাকা থেকে হারিয়ে যাওয়া ১৯৭৪/৭৫ সালের বালাম বই ও বাংলাদেশী,

ভারতীয় ও পাকিস্তানি বিভিন্ন মূল্যের ষ্ট্যাম্প ও কোর্ট ফি উদ্ধার করি। এ সময় অপরাধী পালিয়ে যায়। এ ব্যপারে নিয়মিত মামলা রুজুর জন্য কালিয়া থানার ওসিকে নির্দেশ প্রদান করা হয়েছে।

Previous Post

নাটোরের লালপুরের পদ্মাপাড়ে শীতবস্ত্র বিতরণ

Next Post

রাজশাহীতে আব্দুল গনি কলেজে নবগত ছাত্র- ছাত্রীদের সংবর্ধনা—

প্রকাশক

প্রকাশক

Next Post
রাজশাহীতে আব্দুল গনি কলেজে নবগত ছাত্র- ছাত্রীদের সংবর্ধনা—

রাজশাহীতে আব্দুল গনি কলেজে নবগত ছাত্র- ছাত্রীদের সংবর্ধনা---

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
  • পবিত্র ঈদ-উল-আযহা’র নামাজ শেষে রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার(বালিকা) পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন,এমপি
    পবিত্র ঈদ-উল-আযহা’র নামাজ শেষে রাজধানীর তেজগাঁও [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ