সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

সৈয়দপুরে বিয়ের দাবীতে ভাগিনার বাড়িতে মামীর অবস্থান, ছেলে পলাতক

প্রকাশক by প্রকাশক
February 20, 2023
in ফিচার, সারাবাংলা
0
সৈয়দপুরে বিয়ের দাবীতে ভাগিনার বাড়িতে মামীর অবস্থান, ছেলে পলাতক
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

সাদিকুল ইসলাম সাদিক, সৈয়দপুর নীলফামারীঃ


নীলফামারীর উত্তরা ইপিজেডের চীনা দোভাষী ভাগিনার বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান নিয়েছে আপন মামার সাবেক স্ত্রী। দুই সন্তানের জননী ডিভোর্সি ওই নারীর অভিযোগ বিয়ের প্রতিশ্রুতিতে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে এখন গড়িমসি করায় বাধ্য হয়ে সে এই পদক্ষেপ নিয়েছে।

এমতাবস্থায় ছেলেটি গা ঢাকা দিয়েছে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ ফেব্রুয়ারী) সকালে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকার হারুন উর রশিদের বাড়িতে। লোকজন দলে দলে ঘটনাস্থলে এসে সমবেত হয়ে জটলা করছে।

সরেজমিনে দেখা যায়, প্রায় ৩৫ বছর বয়সী ওই নারী বাড়ির সামনে অবস্থান করছেন। তিনি জানান, এই বাড়ির ছেলে সাদ্দাম হোসেনের সাথে দীর্ঘ ৬ মাস থেকে প্রেমের সম্পর্ক। প্রথম দিকে শুধু মোবাইলে কথা বলার পর্যায়ে থাকলেও গত সেপ্টেম্বরে স্বামী আরেকটি বিয়ে করায় তাকে ডিভোর্স দিয়েছি।

এসংক্রান্ত মামলা চলাকালে সাদ্দাম সহযোগীতা করে। এতে উভয়ের মাঝে সম্পর্ক আর গাঢ় হয়। একপর্যায় সে আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক জড়ায়। রংপুর একটি আবাসিক হোটেলে একাধিকার মিলিত হয়েছি। একমাস যাবত সে সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেয়।

এতে ম্যাসেজে বাড়িতে চলে আসার হুমকি দিলে একসপ্তাহ আগে সে কথা দেয় আগামীকাল ২১ ফেব্রুয়ারী আমাকে বিয়ে করবে। কিন্তু গত শনিবার সে ব্যাপক ঝগড়া করে এবং মোবাইল বন্ধ করে রেখেছে। এখন পর্যন্ত বন্ধ আছে। একারণে বাধ্য হয়ে আজ সকাল ১০ টায় বাড়িতে এসেছি। এখনও সে পলাতক।

আমি বিয়ের প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই। নয়তো জীবন দেয়া ছাড়া আর কোন উপায় নেই। পরিবারের লোকজনও ছেলেকে উপস্থিত করছেননা। তারা উল্টা আমাকেই দোষারোপ করছেন। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আজকের মধ্যে এটা সমাধান করা না হলে প্রশাসনকে জানিয়ে সুরাহা করতে হবে।

নীলফামারীর উত্তরা ইপিজেডের একটি বিদেশী কোম্পানীতে চীনা দোভাষী হিসেবে কর্মরত সাদ্দাম হোসেনের মুঠোফোনে বার বার কল দিলেও বন্ধ পাওয়া যায়। এমতাবস্থায় তার বাবা হারুন উর রশিদ সহ পরিবারের লেকজন বলেন, মেয়েটির দুইটি মেয়ে আছে। এর মধ্যে একজন নবম শ্রেণীর ছাত্রী। চারিত্রিক ত্রুটির কারণেই স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়েছে।

তারা বলেন, সাদ্দাম কখনই বিয়ে তো দূরের কথা তার সাথে কোন সম্পর্কেই জড়ায়নি। আমরা কখনই এমন কোন কথা শুনিনি। সব তার বানানো কথা। তা না হলে মেয়েটাই সাদ্দাম কে প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিয়েছে। আর এখন পরিবারকেসহ ব্লাকমেইল করতে এমন অপতৎপরতা শুরু করেছে। যা কোনভাবেই মেনে নেয়া হবেনা।

Previous Post

পদ্মা নদীতে মৎস্য অভিযান

Next Post

৫৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ধোধন

প্রকাশক

প্রকাশক

Next Post
৫৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ধোধন

৫৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ধোধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
    আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ