সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অমান্য!

মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অমান্য! পলাশবাড়ী উপজেলার বিভিন্ন দপ্তরেরশতাধিক সরকারি কর্মকর্তা কর্মচারী ঠিক সময়ে অফিস করেছে না

প্রকাশক by প্রকাশক
February 28, 2023
in সারাবাংলা
0
মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অমান্য!
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টারঃ-

সরকারী কর্মকর্তারা ঠিকমত অফিসে আসা যাওয়া করছেন না।এমন অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরের সেবা নিতে আসা অসংখ্য সেবা প্রত্যাশীদের। অভিযোগের প্রেক্ষিতে ২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ৯ টায় পলাশবাড়ী উপজেলা পরিষদ কার্যালয়ে যখন উপস্থিত তখন ঘড়ির কাটায় সময় সকাল ঠিক ৯ঃ৩০ মিনিট।

উপজেলা সেটেলমেন্ট অফিসারের কার্যালয়,উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয়, বিএডিসি কর্মকর্তার কার্যালয়, যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কর্যালয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা

অফিসারের কার্যালয়,উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়,সরেজমিন পরিদর্শন করে দেখা যায় কোন কর্মকর্তা উপস্থিত হয় নি।কিছু দপ্তর খোলা, আবার কিছু দপ্তর তালাবদ্ধ, কিছু দপ্তরে পিয়ন, অফিস সহকারী আছে,আবার কোন দপ্তরে কর্মকর্তা কর্মচারী দপ্তরে নেই।

একটু সামনে এগিয়ে উপজেলা কৃষি সম্প্রসারন অফিস, কৃষি অফিসার নেই,তবে ২ জন কৃষি সম্প্রসারন অফিসার রয়েছেন,২জন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ১ জন পিয়ন রয়েছেন।
বের হয়ে পাঠ অফিসারের কার্যালয়, সেখানে জনবল না থাকায় পাঠ অফিসার বেচারা অফিস খুলে নির্জন নিরিবিলি একাই অফিসে বসে আছেন।

সমবায় অফিসারের কার্যালয়ে পিয়ন রুম খুলে বসে আছেন কিন্তু অফিসার নেই তিনি নাকি রংপুরে প্রশিক্ষণ দিতে যাবেন। সামনে বের হতেই দেখা মিললো উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে নিচতলা থেকে তিনি অফিস সহকারীকে উদ্দেশ্য করে চিল্লাইয়া বলছেন এই রুম থেকে এত ধোয়া বের হচ্ছে কিসের।

বুঝলাম অফিস সহকারী অফিসে বসে ধুমপান করছেন।কার্যালয়ে গিয়ে দেখা মিললো উপজেলা মৎস্য অফিসারের সাথে তিনি মোটরসাইকেলে রওনা করেছেন জরুরি কাজে।

এরপর দেখা মিললো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে তিনি সহকারী- শিক্ষা অফিসারদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করছেন।

সব শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে দেখা মিললো ২ জন অফিস সহায়ক এবং উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সাথে।

কুশল বিনিময়ের শেষে এবার তাকে জিজ্ঞেস করা হলো সরকারি নিয়ম অনুযায়ী জনস্বার্থে সকাল ৯ঃ০০ থেকে ১০ টা পর্যন্ত সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামুলক করার সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ।

মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশ অমান্য করে
একাধিক দপ্তরের শতাধিক কর্মকর্তা কর্মচারী সঠিক সময়ে অফিসে আসেনি বিষয়ে কিছু বলেন,

তিনি জানান, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে বিষয়টি ইতোমধ্যেই লিখিত ভাবে তাকে জানানো হয়েছে।তিনি এই নির্দেশনা স্ব স্ব দপ্তরে শীঘ্রই প্রেরন করবেন। পাশাপাশি সরকারি নির্দেশনা পালনের জন্য সকল কর্মকর্তা কর্মচারীদের অনুরোধ জানান।

 

Previous Post

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

Next Post

হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে ৩ মেয়র প্রার্থীসহ ৩১ সদস্য’র মাঝে প্রতীক বরাদ্ধ

প্রকাশক

প্রকাশক

Next Post
হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে ৩ মেয়র প্রার্থীসহ ৩১ সদস্য’র মাঝে প্রতীক বরাদ্ধ

হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে ৩ মেয়র প্রার্থীসহ ৩১ সদস্য’র মাঝে প্রতীক বরাদ্ধ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ