সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home Uncategorized

ঝিনাইদহের মধুহাটি ইউনিয়ন ভূমি অফিসে ভুমি কর্মকর্তার অজুহাতে প্রকাশ্যে চলছে ঘুষ বাণিজ্য

প্রকাশক by প্রকাশক
November 14, 2022
in Uncategorized, ক্রাইম, ফিচার
0
ঝিনাইদহের মধুহাটি ইউনিয়ন ভূমি অফিসে ভুমি কর্মকর্তার অজুহাতে প্রকাশ্যে চলছে ঘুষ বাণিজ্য
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

জিয়াউর রহমান, স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহ সদর উপজেলা মধুহাটি ইউনিয়ন ভূমি অফিসে সেবা প্রার্থী জনগনকে জিম্মি করে ১১৫০ টাকার পরিবর্তে জমি খারিজের জন্যে নিচ্ছেন ৩৫০০ টাকা। যদিও ইউনিয়ন ভূমি অফিসে জমির নাম পত্তনের কাজ করা হয় না তবুও অফিস সহকারী তুপসি খাতুন সহজ সরল জনগণকে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে তিন চার গুন বেশি টাকা নিচ্ছেন।

স্থানীয় ভুক্তভোগী জনগণের অভিযোগ সাপেক্ষে একটি অনুসন্ধানে প্রমাণ মেলে এই তুপসি খাতুনের ঘুষবাণিজ্যের বিষয়ে। সরেজমিনে উপস্থিত হয়ে দেখা যায় এই তুপসি খাতুন বিভিন্ন মানুষকে বলছেন এসিল্যান্ড অফিসে গেলে হয়রানি হবেন, কিন্তু আমার কাছে ৩৫০০ টাকা দিয়ে গেলে আমি সব কাজ করে দেব।

ঘুষখোর অফিস সহকারী তুপসি খাতুন পাঁচটা জমির নাম পত্তন করার জন্যে টাকা নিলেন ১৭৫০০ /- (সতের হাজার পাচঁ শতো টাকা) আর জমি যদি একটি হয় সে ক্ষেত্রে ৪৫০০ টাকা করে নিচ্ছেন।

এছাড়াও তুপসি খাতুনকে এক ভুক্তভুগীর কাছে মুঠোফোনে ঘুষের টাকার জন্যে তাগাদা দিতে দেখা যায়। মুঠোফোনে তিনি বলেন আমার সাথে ডিসি স্যার এসিল্যান্ড সবার খুব ভালো সম্পর্ক আছে আমার অনেক ক্ষমতা আমি দুই নাম্বার জমি জালিয়াতির কাজ করে দিতে পারি। এবং তিনি তখন আবারও ১৭০০০ টাকা দাবি করেন।

এই তুপসি খাতুন, কথায় কথায় ভূমি কর্মকর্তা ও এসিল্যান্ডের নাম ভাঙ্গিয়ে সাধারণ জনগণকে জিম্মি করে তিন,চার গুণ টাকা হাতিয়ে নিচ্ছেন কার অনুমতিতে..? তুপসি খাতুনের ঘুষ গ্রহণের বিষয়ে মধুহাটি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মুন্সী জহুরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন এই ধরনের কোনো অবৈধ কাজের সুযোগ আমাদের এখানে নেই,আর যদি কেউ কোনো ধরনের অবৈধ বা অনৈতিক পন্থায় ঘুষ গ্রহণ করেন তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অনুসন্ধানে তুপসি খাতুন এবং অন্যে একজন অফিস সহকারীকে দেখা যায় যারা উভয়ই নায়েবের নাম ভাঙ্গিয়ে প্রকাশ্যে ঘুষ খাচ্ছেন। তবে সাংবাদিক পরিচয়ে তুপসির কাছে জানতে চাইলে তুপসি খাতুন ঘুষ গ্রহণের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন।অনেকটা চোরের মায়ের বড়ো গলার বাস্তব প্রমাণ দেন তিনি।

কিন্তু, সাংবাদিক ও স্থানীয় সুশীল সমাজের মনে প্রশ্ন জেগেছে, এভাবে প্রকাশ্যে ঘুষ বাণিজ্য চলছে কিন্তু এই সকল ঘুষখোরদের বিরুদ্ধে কেনো কোনো স্থায়ী ব্যাবস্থা নেওয়া হচ্ছে না? তবে কি এই তুপসি খাতুন যাদের নাম ভাঙ্গিয়ে অতিরিক্ত টাকা আদায় করছেন, এই টাকার ভাগ সেখানেও পৌছে যায়?

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমির এই সকল বিষয়ে আরো কঠোর ব্যবস্থা নিবেন বলে আশা করছেন ভুক্তভোগী জনগণ। এছাড়াও ঝিনাইদহের সুযোগ্য জেলা প্রশাসক জনাবা মনিরা বেগমের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনগণ ,এই তুপসি খাতুন মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি পেয়ে অফিসটাকে ঘুষের ভবনে পরিণত করেছে,অনতিবিলম্বে এই সকল ঘুষ খোর দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করছেন সর্বসাধারণ জনগণ।

Previous Post

পরকীয়ায় আসক্ত হয়ে দ্বিতীয় বিয়ে, পরে প্রথম স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা।

Next Post

চেয়ারকে ঢাল বানিয়ে প্রাণে রক্ষা পেলেন সাবেক শিক্ষামন্ত্রী সহ আ.লীগের কেন্দ্রীয় নেতারা

প্রকাশক

প্রকাশক

Next Post

চেয়ারকে ঢাল বানিয়ে প্রাণে রক্ষা পেলেন সাবেক শিক্ষামন্ত্রী সহ আ.লীগের কেন্দ্রীয় নেতারা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
  • পবিত্র ঈদ-উল-আযহা’র নামাজ শেষে রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার(বালিকা) পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন,এমপি
    পবিত্র ঈদ-উল-আযহা’র নামাজ শেষে রাজধানীর তেজগাঁও [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ