
বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:ঢাকা,২৮ মে ২০২৬ :
পবিত্র ঈদ-উল-আযহা’র নামাজ শেষে রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার(বালিকা) পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
পরিদর্শনকালে তিনি শিশুদের খোঁজখবর নেন, তাদের খাওয়া-দাওয়া, চিকিৎসা সেবা এবং সার্বিক অবস্থার সঙ্গে পরিচ্ছন্নতা ও খাবারের মান ঠিক রাখতে নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে ঈদের দিনে উন্নতমানের খাবার রান্না এবং পরিবেশন করছে কিনা সেটি ঘুরে ঘুরে দেখেন।
মন্ত্রী শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এছাড়া তিনি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, পরিবেশ ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন,
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সরকার অত্যন্ত আন্তরিক। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিশুদের প্রতি অত্যন্ত যত্নশীল।








