সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের গণসংযোগ

প্রকাশক by প্রকাশক
December 14, 2024
in সারাবাংলা
0
অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের গণসংযোগ
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের গণসংযোগ

আলী আহসান রবি
১৪ ডিসেম্বর ২০২৪

রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ করেছে ফায়ার সার্ভিস। ১৪ ডিসেম্বর সকাল ০৮টায় কড়াইল বস্তির এরশাদ মাঠ থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করা হয়। শীতকালে অগ্নিকাণ্ডের সংখ্যা বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। অগ্নিপ্রতিরোধের অংশ হিসেবে সচেতনতা বাড়াতে এ গণসংযোগ পরিচালনা করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন, সহকারী পরিচালক মোঃ আনোয়ারুল হক, ঢাকার বিভিন্ন জোনের জোন প্রধান এবং অন্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সকাল ৮টায় উপপরিচালক, সহকারী পরিচালক ও অন্য কর্মকর্তা-কর্মচারীগণ কড়াইল বস্তির এরশাদ মাঠে উপস্থিত হয়ে বস্তিতে বসবাসকারী লোকজন একত্র করে অগ্নিকাণ্ডে করণীয় ও ফায়ার সার্ভিস আগুন নিভাতে আসলে কিভাবে সহযোগিতা করতে হবে সে সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এরপর কর্মকর্তা-কর্মচারীগণ ১০টি টিমে ভাগ হয়ে বিভিন্ন গলিতে গমন করেন এবং বসবাসকারীদের অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে বর্ণনা করেন । এ সময় সকলকে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর 102 সম্পর্কে অবগত করা হয়। কর্মকর্তাদের উপস্থিতিতে অনেকেই পরীক্ষামূলকভাবে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বরে ফোন করেন। পরবর্তী সময়ে বস্তিবাসীদের এরশাদ মাঠে পুনরায় একত্র করে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে নিভাতে হবে সে বিষয়ে বাস্তব মহড়া প্রদর্শন করা হয়। গণসংযোগ বিষয়ে উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন বলেন, “গণসংযোগ কার্যক্রম ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রতি শনিবার নিয়মিতভাবে করা হলেও শুধুমাত্র শীতকালকে সামনে রেখে আমরা ব্যাপকভাবে এই গণসংযোগ কার্যক্রমটি পরিচালনা করছি। যাতে করে মানুষের মাঝে অগ্নিদুর্ঘটনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায় এবং দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়।”

গণসংযোগ অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Previous Post

নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় পুরুষদের মানসিকতা পরিবর্তনের উপর গুরুত্বারোপ

Next Post

বিআরটি করিডোরে বিআরটিসি’র এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল

প্রকাশক

প্রকাশক

Next Post
বিআরটি করিডোরে বিআরটিসি’র এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল

বিআরটি করিডোরে বিআরটিসি'র এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ